চোপড়ায় মৃত চার শিশুর পরিবারকে আর্থিক সহায়তা অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তর দিনাজপুরের চোপড়ার চেতনগাছিতে বিএসএফের নিকাশিনালায় পড়ে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছিল চার শিশু। ওই শিশুদের পরিবারকে তিন লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। প্রশাসনের পাশাপাশি নিহত শিশুদের পরিবারের পাশে দাঁড়ালেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিহত শিশুদের পরিবারকে ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা করছেন তিনি।

গতকাল সোমবার উত্তর দিনাজপুরের চোপড়ায় ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে বিএসএফের জন্য খোঁড়া ড্রেনে পড়ে মর্মান্তিকভাবে প্রাণ হারায় চার শিশু। সীমান্ত রক্ষী বাহিনীর ওই দায়িত্বজ্ঞানহীন আচরণের বিরুদ্ধে ক্ষোভে ফুঁশছেন গ্রামবাসীরা। যদিও সুকান্ত মজুমদার-শুভেন্দু অধিকারীর মতো বিজেপি নেতারা মঙ্গলবার সরাসরি বিএসএফকে আড়াল করার জন্য কোমর কষে ঝাঁপিয়েছেন। অমিত শাহের অধীনস্ত বাহিনীর কোনও দোষ নেই বলে সরব হয়েছে বিজেপি নেতৃত্ব।

যদিও চার শিশু মৃত্যুর ঘটনা নিয়ে বিএসএফের বিরুদ্ধে সুর চড়িয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। একদিকে যেমন নিহত শিশুদের পরিবারকে সুবিচার দেওয়ার দাবি জানিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করছেন তৃণমূল নেতারা, তেমনই ঘটনাস্থলেও যাচ্ছে এক প্রতিনিধিদল। যাদের গাফিলতিতে চার শিশুর মৃত্যু হয়েছে সেই বিএসএফ আধিকারিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন।

অন্যদিকে, যে জেসিবি দিয়ে ওই নিকাশিনালা খোঁড়া হচ্ছিল তার চালক আজগর আলিকে আটক করেছে পুলিশ।  বিএসএফের  কোম্পানি কমান্ডার এবং নিকাশি নালা সংস্কারের দায়িত্বে থাকা সংস্থার মালিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

 

বিশ্বকাপের হাজারতম ম্যাচে জাপানের চার গোল, তিউনিসিয়ার বিদায়

চায়ের আড্ডায় জমবে গল্প, রইল জিভে জল আনা কচুর কোরমার রেসিপি

বিশ্বভারতীতে নিয়োগ দুর্নীতি! বেনিয়ম নিয়ে উপাচার্যকে নোটিস পাঠাল তফসিলি কমিশন

সাইকেলে যোগব্যায়াম, আন্তর্জাতিক যোগ দিবসে গুমায় অভিনব উদ্যোগ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

৩ মাস ধরে নিখোঁজ মেয়ে, গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন অসহায় বাবা

একাই ইকুয়েডরকে থামালেন কুরাসাওয়ের গোলরক্ষক রোম, করলেন বিশ্ব রেকর্ড

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

রেড রোড থেকে যোগের উপকারিতা বোঝালেন প্রধানমন্ত্রী মোদি, দিলেন সুস্থ থাকার টিপস

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

উইকএন্ডের সকাল থেকেই দুর্যোগ! ৪০ কিমি বেগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলিতে

ইরানের সঙ্গে আলোচনা ব্যর্থ হলে হরমুজে টোল বসানোর হুঁশিয়ারি ট্রাম্পের

জানেন কি ব্যবহৃত চা পাতাই হতে পারে ঘরোয়া নানা সমস্যার সহজ সমাধান!