লক্ষ মানুষের জনস্রোতে ভেসে রাজভবনের গেটে ধর্নায় বসলেন অভিষেক

১০০ দিনের কাজের প্রকল্পের বকেয়া মেটানোর দাবিতে তৃণমূলের রাজভবনের অভিযান। সন্ধ্যায় রাজভবনের গেটে ধর্নায় বসলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূলের(TMC) রাজভবন অভিযান বৃহস্পতিবার শহর কলকাতার বুকে রাজনৈতিক উষ্ণতা বাড়িয়ে দিল অনেকটাই। এদিন বেলা সাড়ে তিনটে নাগাদ রবীন্দ্রসদন থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) নেতৃত্বে শুরু হয় তৃণমূলের মিছিল। ‘রাজভবন চলো’(Raj Bhawan Kolkata) কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূলের প্রথম সারির সব নেতারাই। এদিন কলকাতার রাজপথ কার্যত এই মিছিলকে কেন্দ্র করে জনস্রোতে পরিণত হয়। এদিন তৃণমূল নেতা-কর্মীদের পোস্টারে ‘বাংলার প্রতি বঞ্চনা’ প্রসঙ্গ উঠে আসে। অর্থাৎ যে দাবি নিয়ে ‘মিশন দিল্লি’ অভিযান করেছিল তৃণমূল, সেই দাবিগুলিই উঠে আসে এদিনের মিছিলে। সাড়ে তিন কিলোমিটার পথ অতিক্রম করে রাজভবনের উত্তর গেটে পৌঁছায় সেই মিছিল। সেখানেই দলের ধর্নামঞ্চে বসেন অভিষেক।

এর আগে দিল্লির অবস্থান বিক্ষোভ থেকে বড় প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১০০ দিনের কাজের প্রকল্পের(100 Days Work Project) আড়াই হাজার জবকার্ড হোল্ডারকে তৃণমূলের পক্ষ থেকে সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেছিলেন ৭০ হাজার জনপ্রতিনিধি নিজেদের এক মাসের বেতন তাঁরা দেবেন এবং আড়াই হাজার জনের বকেয়া মেটাবেন। তৃণমূলের সেই ধর্না আন্দোলনে দফায় দফায় উত্তপ্ত হয়েছিল দিল্লি। কৃষি ভবনের সামনে থেকে আটক করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ঘটনার প্রতিবাদে সরব হয়েছিল তৃণমূল। রাজ্যে ফেরার পরেই রাজভবন অভিযান কর্মসূচির কথা ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শোনা যাচ্ছে, এদিন রাজভবনের সামনে টানা অবস্থান বিক্ষোভে বসতে পারেন তৃণমূলের নেতা-কর্মীরা। সংশ্লিষ্ট এলাকাকে তাই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। এদিকে তৃণমূল রাজভবন অভিযান কর্মসূচি ঘোষণা করলেও এদিন রাজভবনে ছিলেন না রাজ্যপাল সি ভি আনন্দ বোস(C V Anand Bose)। উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে গিয়েছেন তিনি। তৃণমূল সূত্রে খবর, সেই কারণেই তৃণমূল রাজভবনের সামনে টানা ধর্না চালিয়ে যাবে। যতক্ষণ না বাংলার বঞ্চিত মানুষ তাঁদের নায্য পাওনা না পাচ্ছে ততক্ষণ এই ধর্না চলবে। সম্ভবত অভিষেক এদিন রাতটা ধর্না মঞ্চেই কাটাবেন।

তারেক রহমান কবে দিল্লি আসবেন? বড় ইঙ্গিত দিলেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী

জেগে উঠল সাত বছরের পুরনো মামলা, সন্দেশখালিতে তিন বিজেপি নেতা হত্যাকাণ্ডে গ্রেফতার ৬

‘অতীতে আটকে থাকলে…’, তারেক রহমানকে ‘রাজধর্ম’ স্মরণ করালেন দীনেশ ত্রিবেদী

অভাবে থামেনি প্রতিভা! সস্তার বলপেনে এঁকেই আন্তর্জাতিক মঞ্চে জায়গা করলেন বাংলার তরুণ

স্কুলে নেই বেঞ্চ-ডেস্ক-শৌচাগার! সাপের ভয়ে কুঁড়েঘরে চলছে পড়াশোনা, কোথায় জানেন?

নিট বিক্ষোভকারীদের বিরুদ্ধে সব এফআইআর খারিজ করল সুপ্রিম কোর্ট, তবে ছাড় পাবেন না…

ফাঙ্গাস ধরা চিকেন রয়েছে ফ্রিজে, মধ্যমগ্রাম স্টারমলের নামী রেস্তোরাঁর লাইসেন্স বাতিল

ভিলেজ পুলিশ ভলান্টিয়ারদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, এক ধাক্কায় মাসিক সাম্মানিক বাড়ল ২০০০ টাকা

বিপর্যয় মোকাবিলায় নতুন অস্ত্র পেল রাজ্য, ‘অর্জুন বাহিনী’ গড়ল শুভেন্দুর সরকার

‘ফ্ল্যাট কেনা-বেচার নামে রাজ্যজুড়ে প্রতারণার জাল ছড়িয়ে পড়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

‘সোনা কেনা থেকে বিরত থাকুন’, ফের দেশবাসীকে আর্জি মোদির

রাস্তায় থুতু ফেলেন বা প্রস্রাব করেন? সাবধান! আজ থেকেই গুণতে হবে মোটা অঙ্কের জরিমানা

মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝির রহস্যমৃত্যু, ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ, তদন্তে পুলিশ

‘রাষ্ট্রের নয়, আমার সরকারের সমালোচনা করুন’, নবান্নে সাংবাদিকদের বার্তা শুভেন্দুর