মমতার মেঘালয় সফরে সঙ্গী অভিষেকও

আগামিকাল মেঘালয়ে যাচ্ছেন মমতা। মমতার সেই সফরে সঙ্গী হচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল কংগ্রেসকে(TMC) বাংলার(Bengal) বাইরেও দেশের একাধিক রাজ্যে ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেই সূত্রেই গোয়া, ত্রিপুরা, হরিয়ানা, উত্তরপ্রদেশে দলের ইউনিট খুলেছে তৃণমূল। মেঘালয়ে(Meghalaya) তো আবার তৃণমূল প্রধান বিদ্রোধী দলের তকমাও আদায় করে নিয়েছে। বাকি রাজ্যগুলি থেকে অবশ্য সেভাবে সাফল্যের মুখ দেখেনি তৃণমূল। তাই ২০২৪ সালের জন্য এবং মেঘালয় বিধানসভার নির্বাচনের জন্য এখন সেই রাজ্যকে বিশেষ গুরুত্ব দিচ্ছে তৃণমূল। সেই সূত্রেই আগামিকাল মেঘালয়ে যাচ্ছেন মমতা। মঙ্গলবার মেঘালয়ের রাজধানী শিলংয়ে একটি কর্মীসভা করবেন তিনি। এবার তৃণমূল সূত্রে জানা গিয়েছে মমতার সেই সফরে সঙ্গী হচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও(Abhishek Banerjee)।

আরও পড়ুন পঞ্চায়েতে পরীক্ষা পুরুলিয়ার, পদ্মফুলেরও

জানা গিয়েছে, মমতা আগামিকাল কলকাতা থেকে শিলং যাচ্ছেন বিমানযোগে। তাঁর এই ৩ দিনের সফরে একদিনই ঘোষিত কর্মসূচি থাকছে। আর তা হল মঙ্গলবার শিলংয়ের স্টেট জেনারেল লাইব্রেরিতে অনুষ্ঠিত হতে চলা সেই কর্মীসভা। তবে মমতা বসে থাকার মেয়ে নন। তাই বাকি দুই দিন তাঁকে জনসংযোগ করতে দেখা যেতে পারে মেঘালয়ের আমজনতার সঙ্গে। ঠিক যেভাবে দার্জিলিং গেলে তিনি করে থাকেন। মেঘালয়ে তৃণমূল এখনও পর্যন্ত কোনও নির্বাচনে সেভাবে সাফল্যের মুখ দেখতে পায়নি। কিন্তু কংগ্রেস থেকে মুকুল সাংমা সদলবলে তৃণমূলে যোগ দেওয়ায় সেখানকার বিধানসভায় তৃণমূল প্রধান বিদ্রোধী রাজনৈতিক দলের স্বীকৃতি পেয়েছে। এখন তৃণমূলের লক্ষ্য মেঘালয়ের ক্ষমতা দখল। যদিও সেই পথে প্রধান কাঁটা বিজেপি ও কংগ্রেস। এখন দেখার বিষয় মমতা মেঘালয়ের মাটিতে দাঁড়িয়ে দলের নেতা থেকে কর্মীদের কোন বার্তা দেন। তৃণমূলের তরফে বার বার দাবি করা হয়, মেঘালয়ের মাটিতে তাঁদের পায়ের তলার মাটি ক্রমশ শক্ত হচ্ছে। এখন দেখার বিষয় সেই মাটিতে মমতার পায়ের ছাপ তৃণমূলকে সেই রাজ্যের মসনদে নিয়ে যেতে পারে কিনা। কেননা আগামী বছরই সেখানে বিধানসভা নির্বাচন।

‘বাবুল কে দুয়ায়ে লেতে…’, বড় মেয়েকে শ্বশুরবাড়িতে পাঠাতে গিয়ে চোখে জল বনি কাপুরের

গ্রেফতার হতে পারেন ‘কুম্ভের ভাইরাল গার্ল’ মোনালিসার স্বামী ফরমান, কোন অপরাধে?

কেপ ভার্দের বিপক্ষে হারবেন মেসি, ভবিষ্যদ্বাণী করলেন নোবেলজয়ী প্রেসিডেন্ট

গ্রেফতারির ভয়! ইমেইলে হাজিরা এড়ানোর কারণ জানালেন অপরূপা

লক্ষ্মীবারে কলকাতায় লক্ষ্মীলাভ! বিয়ের মরশুমের মাঝেই কমল সোনার দাম, আজ কত রেট?

৭৮ বছর বয়সে ফের বরের সাজে বিয়ের পিঁড়িতে অভিনেতা

‘ধুরন্ধর’-এর মুকুটে নয়া পালক, জাপানে মুক্তি পেতে চলেছে রণবীরের ছবি

‘চার্টার্ড ব্যুরোক্র্যাট দল হাইজ্যাক করেছিল’, নাম না করে অভিষেককে বিঁধলেন ঋতব্রত

বাড়ছে বিপদ, দেবরাজের আয় বহির্ভূত সম্পদ নিয়ে তদন্তে ইডি

ভোটার কার্ড-প্যান সহ ১৫ নথি দেখিয়েও লাভ হল না, অসমের বাসিন্দাকে ‘বিদেশি’ ঘোষণা হাইকোর্টের

‘এখনই চালু করা যাবে না হোয়াটসঅ্যাপ ইউজারনেম ফিচার’, মেটাকে ধাক্কা দিল কেন্দ্র

এক কামড়েই পর্তুগালের স্বাদ! ঘরেই বানিয়ে ফেলুন ‘পাস্তেইশ দে নাতা’

বাড়িতে বানান পাতলা ও হালকা মুচমুচে সুস্বাদু সুইডিশ প্যানকেক

‘আর একদিন অপেক্ষা করুন’, রক্ষাকবচের মামলায় সুমিতকে জানাল কলকাতা হাইকোর্ট