সময়সীমা বেঁধে দিয়ে রাজভবনের সামনে থেকে ধর্না প্রত্যাহার অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি: দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শে টানা ৯৬ ঘন্টা পরে রাজভবনের সামনে ধর্না প্রত্যাহার করে নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও রাজ্যের বকেয়া মেটানোর জন্য ৩১ অক্টোবর পর্যন্ত কেন্দ্রকে সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি। সোমবার রাজভবনের সামনে বাঁধা মঞ্চ থেকে ধর্না তুলে নেওয়ার ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিয়েছেন, ‘৩১ অক্টোবরের মধ্যে বাংলার মানুষের দাবি নিয়ে পদক্ষেপ করা না হলে ফের ১ নভেম্বর রাজপথে নামবেন তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা। আর সেই আন্দোলনের নেতৃত্বে থাকবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।’

১০০ দিনের কাজের বকেয়া প্রাপ্য মেটানোর দাবি নিয়ে গত ২ ও ৩ অক্টোবর দিল্লির রাজঘাটে ধর্না কর্মসূচি নিয়েছিল তৃণমূল কংগ্রেস। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসুস্থ থাকায় আন্দোলনের নেতৃত্ব বর্তেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাঁধে। রাজধানীতে আন্দোলন করতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অধীনস্ত দিল্লি পুলিশের হাতে চরম হেনস্তার স্বীকার হতে হয়েছিল তৃণমূল নেতৃত্ব ও আন্দোলনকারীদের। এমনকি কৃষি ভবনে সময় দিয়েও তৃণমূল নেতৃত্বের সঙ্গে দেখা না করার অভিযোগ উঠেছিল কেন্দ্রীয় গ্রামান্নোয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতির বিরুদ্ধে। শুধু তাই নয়, ৩ অক্টোবর রাতে কৃষি ভবনে ধর্নারত অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ বাকি আন্দোলনকারীদের টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তুলে থানায় নিয়ে গিয়েছিল দিল্লি পুলিশ।

দেশের রাজধানীতে ওই হেনস্থার প্রতিবাদে গত বৃহস্পতিবার থেকেই কলকাতায় রাজভবনের সামনে ধর্নায় বসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাতও কাটান ধর্নাস্থলে। এদিন বিকেলে রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষা‍ৎও করেন। তৃণমূল নেতৃত্বের দাবি, দাবিদাওয়া বিবেচনা করার পাসাপাশি এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলারও আশ্বাস দিয়েছেন রাজ্যের সাংবিধানিক প্রধান। ওই সাক্ষাতের পরেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের দেওয়া আশ্বাসের প্রতি সৌজন্য দেখিয়ে ধর্না তুলে নেওয়ার জন্য অভিষেককে পরামর্শ দেন। দলনেত্রীর পরামর্শ নিয়ে সৌগত রায়-সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো দলের প্রবীণ নেতাদের সঙ্গে আলোচনায় বসেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। তার পরেই দাবি-দাওয়া মেনে নেওয়ার জন্য কেন্দ্রকে ৩১ অক্টোবর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়ে ধর্না তুলে নেওয়ার ঘোষণা করেন তিনি।

নেপালের ভয়াবহ বন্যায় মৃতদেহের কান থেকে সোনার দুল চুরির অভিযোগে গ্রেফতার ২

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, ফের বন্যার আশঙ্কা! নিখোঁজ ২৯০ ভারতীয়

কম খেলেই কি কমবে কোলেস্টেরল? এই ৫ উপায়ে সুস্থ থাকবে হার্ট

চিনির বদলে গুড় খাচ্ছেন! অজান্তেই শরীরের ক্ষতি করছেন না তো?

৩০ বছর বয়সেই হাঁটুর ব্যথায় কাবু? যন্ত্রণা থেকে রেহাই পেতে ভুল ব্যায়াম কখনও নয়

প্রতিমাসে রিচার্জের ঝামেলা শেষ, ২,৩৯৯ টাকায় ৪১২ দিনের ভ্যালিডিটি দিচ্ছে BSNL

২৯ অগস্ট থেকে ৫ রাশির জাতকদের জীবনে সুখবর আসতে চলেছে

চন্দ্রগ্রহণের পর চারটি জিনিস দান করুন, ধন-সম্পত্তি উপচে পড়বে সংসারে

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার