রক্ষাকবচ খারিজ হতেই অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার আপ্ত সহায়ক সুমিত রায়

Share:

নিজস্ব প্রতিনিধি: শীর্ষ আদালতে আগাম জামিনের মামলা খারিজ হতেই গ্রেফতার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়। কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। সিআইডির হাতে গ্রেফতার হয়েছেন সুমিত। তাঁকে  নিয়ে যাওয়া হচ্ছে ভবানী ভবনে।     

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে শীর্ষ আদালত রক্ষাকবচ খারিজ করার পরেই সুমিতের খোঁজে কালীঘাটে হাজির হয় সিআইডি ও এসটিএফ। দ্রুত ঘিরে ফেলা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সুমিত রায়ের বাড়ি। পালানোর সব পথ বন্ধ করে দেওয়া হয়। অবশেষে অভিষেকের বাড়িতেই মেলে তাঁর আপ্ত সহায়কের সন্ধান। প্রথমে তালাবন্ধ ছিল অভিষেকের বাড়ি। তারপর ডাকাডাকি করেন তদন্তকারী কর্তারা। কিছুক্ষণ পরে খুলে দেওয়া হয় দরজার তালা। সেখান থেকে সুমিতকে  দুপুর ১টা ৩২ মিনিট নাগাদ গ্রেফতার করে সিআইডি। বর্তমানে চিকিৎসার জন্য বিদেশে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।   

আরও পড়ুন: অভিষেকের পিএ সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট, গ্রেফতার হবেন?    

আজই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ পর্যবেক্ষণে জানায়, “সময় এবং সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু সুমিত তদন্তে সহযোগিতা করেননি।” বৃহস্পতিবারের শুনানিতে সুমিত রায়ের রক্ষাকবচ প্রত্যাহার করা হয়।  সেই নির্দেশের পরেই আর সময় নষ্ট করেনি সিআইডি ও এসটিএফের আধিকারিকরা। উল্লেখ্য, মামলাটিকে ঘিরে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ সওয়াল-জবাব হয়। মামলাটির শুনানি হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে। রাজ্যের হয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, তদন্তের প্রয়োজনে সুমিত রায়কে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।  

পুষ্টিজাত খাবারে কিলবিল করছে কৃমি পোকা, ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করে ক্ষোভ উগড়ে দিলেন বিপাশা

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে

অভিষেকের গ্রেফতারির বিরুদ্ধে মামলায় হাইকোর্টকে দ্রুত শুনানির নির্দেশ শীর্ষ আদালতের

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় কড়া অ্যাকশন, অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ শুভেন্দুর

গেরুয়া শব্দের অপমান করার আগে পাঁচ বার ভাববেন, কড়া বার্তা শুভেন্দুর

অভিষেকের পিএ সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট, গ্রেফতার হবেন?

বিদ্যুৎ বিল মেটানোর নামে প্রতারণা, ৯৯ হাজার টাকা খোয়ালেন রানাঘাটের বিজেপি নেতা

গরম ভাতে সেরা পদ! ঝটপট বানিয়ে নিন মুচমুচে ইলিশ মাছের বড়া

রক্ষাকবচ খারিজ হতেই অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার আপ্ত সহায়ক সুমিত রায়

শুভেন্দুকে জেড প্লাস সুরক্ষা দেবে কেন্দ্র, কেন বাড়ল মুখ্যমন্ত্রীর নিরাপত্তা?

শর্তসাপেক্ষে শ্রীরামপুরে মিছিলের অনুমতি পেল কালীঘাটপন্থী তৃণমূল

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত চিন, ভয়াবহ ভূমিধসে মৃত ১৬

ট্রেনের কামরা যেন বাড়ির ডাইনিং রুম! হাঁড়ি ভর্তি ভাত-চিকেন নিয়ে ভাইরাল মহিলা

বসপায় ক্ষমতা নিয়ে তুঙ্গে লড়াই, ভাইপোকে দল থেকে তাড়ালেন মায়াবতী