অভিষেকের পিএ সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট, গ্রেফতার হবেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: বিরাট চাপ বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক (পিএ) সুমিত রায়ের। সুমিত রায়ের রক্ষাকবচ বাতিল করল সুপ্রিম কোর্ট। অর্থাৎ সুমিত রায়কে গ্রেফতারির ক্ষেত্রে পুলিশের কাছে আর কোনও আইনগত বাধা রইল না। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ জানিয়েছে, সুমিতকে সুযোগ দেওয়া হলেও তিনি তদন্তে সঠিক ভাবে সাহায্য করেননি।      

এর আগে সুমিত রায় আগাম জামিনের আবেদন করেছিলেন। তবে কলকাতা হাই কোর্ট সেই আবেদন খারিজ করে দিয়েছিল। তারপর শীর্ষ আদালতের দারস্থ হয়েছিলেন অভিষেকের আপ্তসহায়ক। সেই সময়ে শীর্ষ আদালত রক্ষাকবচ দিয়ে জানিয়েছিল সুমিতকে তদন্তে সহযোগিতা করতে হবে।  শালবনিতে জমি দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত হলেন এই সুমিত রায়। তাঁর বিরুদ্ধে জমি দখল ও টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।   

আরও পড়ুন: গেরুয়া শব্দের অপমান করার আগে পাঁচ বার ভাববেন, কড়া বার্তা শুভেন্দুর

মামলাটিকে ঘিরে বুধবারই (৯ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ সওয়াল-জবাব হয়। বুধবার মামলাটির শুনানি হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে। রাজ্যের হয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, তদন্তের প্রয়োজনে সুমিত রায়কে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তদন্তকারীদের দাবি, তাঁর আর্থিক লেনদেন নিয়েও একাধিক প্রশ্ন রয়েছে। আদালতে জানানো হয়, গত জুনে তাঁর একটি অ্যাকাউন্টে প্রায় ৭১ লক্ষ টাকা জমা পড়েছিল। সব মিলিয়ে ওই অ্যাকাউন্টে প্রায় ১৫ কোটি টাকা জমা পড়ার তথ্য তদন্তে উঠে এসেছে বলে রাজ্যের তরফে দাবি করা হয়। এই বিপুল অর্থের উৎস এবং লেনদেনের প্রকৃতি খতিয়ে দেখতে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে আদালতে সওয়াল করা হয়। শীর্ষ আদালত সুমিতের আগাম জামিনের আবেদন খারিজ করতেই অ্যাকশনে নেমেছে সিআইডির জোড়া টিম। সুমিত কোথায় রয়েছেন সেই খোঁজে শুরু হয়েছে তল্লাশি।  কালীঘাটে পৌঁছে গিয়েছে সিআইডি টিম।  অভিষেক ও সুমিতের পুরো বাড়ি ঘিরে ফেলেছে সিআইডি ও এসটিএফ। 

পুষ্টিজাত খাবারে কিলবিল করছে কৃমি পোকা, ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করে ক্ষোভ উগড়ে দিলেন বিপাশা

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে

অভিষেকের গ্রেফতারির বিরুদ্ধে মামলায় হাইকোর্টকে দ্রুত শুনানির নির্দেশ শীর্ষ আদালতের

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় কড়া অ্যাকশন, অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ শুভেন্দুর

রক্ষাকবচ খারিজ হতেই অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার আপ্ত সহায়ক সুমিত রায়

গেরুয়া শব্দের অপমান করার আগে পাঁচ বার ভাববেন, কড়া বার্তা শুভেন্দুর

বিদ্যুৎ বিল মেটানোর নামে প্রতারণা, ৯৯ হাজার টাকা খোয়ালেন রানাঘাটের বিজেপি নেতা

গরম ভাতে সেরা পদ! ঝটপট বানিয়ে নিন মুচমুচে ইলিশ মাছের বড়া

শুভেন্দুকে জেড প্লাস সুরক্ষা দেবে কেন্দ্র, কেন বাড়ল মুখ্যমন্ত্রীর নিরাপত্তা?

শর্তসাপেক্ষে শ্রীরামপুরে মিছিলের অনুমতি পেল কালীঘাটপন্থী তৃণমূল

জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদে ইস্তফা হাসিনা কন্যার

অভিষেকের পিএ সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট, গ্রেফতার হবেন?

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত চিন, ভয়াবহ ভূমিধসে মৃত ১৬

ট্রেনের কামরা যেন বাড়ির ডাইনিং রুম! হাঁড়ি ভর্তি ভাত-চিকেন নিয়ে ভাইরাল মহিলা