দিল্লির পথে অভিষেক, তুললেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজের গ্রেফতারের দাবি

দিল্লি যাত্রার পথে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংহকে গ্রেফতার করার দাবি জানালেন অভিষেক।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লির(New Delhi) পথে তৃণমূল কংগ্রেসের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। রবিবার দুপুর সাড়ে ৩টের সময় কলকাতা(Kolkata) বিমানবন্দরে আসেন অভিষেক দিল্লির বিমান ধরার জন্য। সেখানেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হন ও তাঁদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে আক্রমণের নিশানা বানান কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদির(Narendra Modi Government) সরকার ও বিজেপিকে। তাঁর আক্রমণের নিশানা থেকে বাদ যায়নি বঙ্গ বিজেপিও। সেখানেই অভিষেক কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংহকে(Giriraj Singh) গ্রেফতার করার দাবি জানান। তিনি প্রশ্ন তোলেন কার নির্দেশে তৃণমূলের সঙ্গে দেখা করছেন না কেন্দ্রীয় মন্ত্রী তা সামনে আনতে হবে।

এদিন অভিষেক বলেন, ‘কেন্দ্র সরকার বাংলা থেকে ১ কোটি হাজার টাকা তুলে নিয়ে যাচ্ছে জিএসটি বাবদ। অথচ বাংলার প্রাপ্য ১ কোটি ১৫ লক্ষ কোটি টাকা দেওয়া হচ্ছে না। ১০০ দিনের কাজের প্রকল্প আর আবাস যোজনার টাকা গায়ের জোরে আটকে রেখেছে। বাংলার বিজেপি সভাপতি বলছে দিল্লিতে একটা ফোন করবো তাহলেই সব টাকা চলে আসবে। আবার কেন্দ্রের মন্ত্রী গিরিরাজ সিংহ বলছে আপনাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে তাই টাকা দেওয়া বন্ধ রাখা হচ্ছে। দুইজন দুইরকম কথা বলছে। কারটা সত্যি? আমরা দু-দুবার গিরিরাজ সিঙ্ঘের সঙ্গে দেখা করতে চেয়েছি। প্রথম অফিসে থেকেও দেখা করেনি। আর এবার দিল্লিতে থেকেও দেখা করবে না বলছে। কেন্দ্র যে জোর করে বাংলার টাকা আটকে রেখেছে তা আবারও প্রতিষ্ঠিত। বাংলার মানুষদের বদলে বিজেপি নেতাদের সঙ্গে দেখা করছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী। কার নির্দেশে তিনি এইরকম করছেন? তদন্ত করে গিরিরাজ সিংকেও গ্রেফতার করা উচিৎ!’

এমবাপের ইতিহাস গড়া ম্যাচে সেনেগালকে ৩-১ গোলে পর্যুদস্ত করল ফ্রান্স

সেনেগালের বিরুদ্ধে জোড়া গোল করে ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনে এমবাপে

তৃণমূল নেতার বাগানবাড়ি থেকে বিপুল ত্রাণ সামগ্রী ও নথিপত্র উদ্ধার, রানাঘাটে উত্তেজনা

‘অপারেশন টাইগার’, বড়সড় ভাঙনের মুখে উদ্ধবের শিবসেনা, বিদ্রোহ ছয় সাংসদের

১১ বছরের শিশুকে কুড়ুল দিয়ে নৃশংসভাবে খুন করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

২২ জুন ঘোষণা হবে DA, রাজ্য সরকারি কর্মচারীদের ধৈর্য ধরতে বলে বিজ্ঞপ্তি জারি মুখ্যসচিবের

দিল্লিতে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ট সাত জঙ্গি পাকড়াও

বুধের ভোরে ‘মরুর শিয়াল’ আলজেরিয়ার বিরুদ্ধে মাঠে নামছে বিশ্বজয়ী আর্জেন্টিনা

G7 সম্মেলনে দীর্ঘ ১৬ মাস বাদে দেখা মোদি-ট্রাম্পের, কী করলেন দুই রাষ্ট্রপ্রধান?

‘ডিজে বাজবে’ মামলায় সাড়ে ছয় ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরোলেন অভিষেক

‘বিনিয়োগ করতে চেয়ে যোগাযোগ করেছেন ৪২ শিল্পপতি’, দাবি শিল্পমন্ত্রী তাপসের

‘বিহার ছাড়ো, নাহলে শ্মশান যাও’ অপরাধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী সম্রাটের

নিজের পঞ্চায়েতের সামনেই কান ধরে ক্ষমা চাওয়ানো হল উপপ্রধানকে,মাথায় ফাটানো হল ডিম

অভিষেকের আপ্ত সহায়কের বিরুদ্ধে লুক আউট সার্কুলার সিআইডি’র