ভোরে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা গাড়ির

চালকের দাবি, ঘুমিয়ে পড়ার কারণে দুর্ঘটনা ঘটেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোরে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারল গাড়ি। রবিবার (Sunday) ভোরে কলকাতার ইএম বাইপাসের (EM Bypass) মেট্রোপলিটনের কাছে এই দুর্ঘটনা (Accident) ঘটেছে। গাড়ির চালক অল্প চোট পেয়েছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোর সাড়ে ৫টা নাগাদ নিউটাউন (Newtown) থেকে সায়েন্স সিটির (Science City) দিকে যাচ্ছিল একটি চার চাকার গাড়ি। সেই পথে নিয়ন্ত্রণ হারিয়ে আচমকা রাস্তার ডানদিকের ডিভাইডারে ধাক্কা মারে সেটি। গাড়ির গতি অনেকটা বেশি ছিল বলে জানিয়েছে পুলিশ। কংক্রিটের ডিভাইডারের ধাক্কা মারার ফলে ডিভাইডারের একাংশ ভেঙে পড়ে যায়। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় গাড়ির সামনের অংশও। দুর্ঘটনার পর তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যায় প্রগতি ময়দান থানার পুলিশ। পুলিশ গিয়ে গাড়ির চালক ও আরোহীদের উদ্ধার করে।

দুর্ঘটনার ফলে গাড়ির চালক অল্প জখম হয়েছেন বলে জানা গিয়েছে। গাড়িতে চালক ছাড়াও ছিলেন এক মহিলা এবং এক শিশু। চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন কি না তা খতিয়ে দেখছে পুলিশ। চালকের দাবি, ঘুমিয়ে পড়ার কারণে দুর্ঘটনা ঘটেছে। উল্লেখ্য সম্প্রতি রাতের শহরে বেপরোয়া গতির কারণে দুর্ঘটনার কবলে পড়েন ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামের ছেলে। বৃহস্পতিবার রাত ১০ টা নাগাদ সায়েন্স সিটির দিক থেকে চিংড়িঘাটার দিকে যাওয়ার সময় মেট্রোপলিটনের কাছে দুর্ঘটনার কবলে পড়ে আরাবুলপুত্রের গাড়ি।

আজ পরিবর্তিনী একাদশী, জেনে নিন বিষ্ণু-গণেশ পুজোর সঠিক সময় কখন?

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

রক্ষকই ভক্ষক! মোটা টাকার বিনিময়ে ২ বাংলাদেশীকে ভারতে পাচারের অভিযোগে গ্রেফতার BSF জওয়ান

শিশু ওয়ার্ডে ঢুকে সদ্যোজাতকে নিয়ে যাওয়ার অভিযোগ, ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে গ্রেফতার ২

‘নির্লজ্জ-বেহায়া’, দলবদলু সুদীপ-কাকলিদের বেনজির আক্রমণ মহুয়ার

বিহারের পর ওড়িশায় বাইক আটকে দম্পতিকে হেনস্থা, তরুণীর শ্লীলতাহানির চেষ্টা নীতি পুলিশদের

পুলিশের চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণা, পুলিশের জালে বিজেপি নেতার ভাইপো

ধামসা-মাদলের তালে রাতভর উৎসব, রামনগরে করম পরবে মাতল আদিবাসী পাড়া

স্নায়ুযুদ্ধের অবসান, দিল্লিতে বাংলাদেশের দূত হিসেবে আসাদের নিয়োগে সম্মতি মোদি সরকারের

ওয়াইডের ইশারা করতেই মেজাজ হারিয়ে আম্পায়ারের দিকে তেড়ে গেলেন শ্রেয়স, তার পর…

অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায় নেই, বয়স হয়েছিল ৭৫

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর