সপ্তাহের শুরুতেই ব্যাপক পারদ পতন, শীতের আগমন নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘শীতের হাওয়ার লাগল নাচন…’ অবশেষে কবিগুরুর গানের লাইনের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলার বুকে প্রবেশ করল অলস ঋতু শীত(Winter Update)। এই ঋতু বাঙালির বড়ই প্রিয়। গতকাল মহানগরের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ২২ ডিগ্রিতে। পাক্কা ১৮৫ দিন পর এতখানি পারদ পতন ঘটল শহরের বুকে। আবহাওয়া দফতরের পূর্বাভাসে(Weather Forecast) বলা হয়েছিল, চলতি সপ্তাহের শুরু থেকেই পারদ পতন অব্যাহত থাকবে এবং ১৫ই নভেম্বরের পর রাজ্যে পুরোপুরি প্রবেশ করবে শীত। আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকাল থেকেই ছিল রৌদ্রজ্জ্বল আবহাওয়া, কোথাও কোথাও অবশ্য মেঘলা আকাশের দেখা মিলেছে। তবে সপ্তাহের শুরুতেই এহেন পারদ পতন বাজিয়ে দিল শীতের আগমনী ডঙ্কা।

আরও পড়ুনঃ বেতন নেন মাত্র ১ টাকা, তবুও দেশের সবচেয়ে ধনী IAS অফিসার ইনি, সম্পত্তির পরিমাণ জানলে ভিমরি খাবেন

বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত রবিবার পর্যন্ত সমুদ্রের ওপর একই জায়গায় অবস্থান করার পর অবশেষে তা নিম্নচাপে পরিণত হয়ে চেন্নাই উপকূলের দিকে এগোতে শুরু করেছে। অন্যদিকে, তামিলনাড়ু থেকে আন্দামান পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখাটি এখনও সক্রিয়। এই পরিস্থিতিতে ধীর গতিতে হলেও দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা নামতে শুরু করার ঘটনা যথেষ্ট আশাব্যঞ্জক বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।

আরও পড়ুনঃ কানাডা পুলিশের হাতে আটক ‘মোস্ট ওয়ান্টেড’ খালিস্তানি সন্ত্রাসী আর্শ দালা

নভেম্বর পড়ে যাওয়ার পরেও কলকাতা–সহ দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রায় বিশেষ পরিবর্তন না দেখে এবার শীত পড়া নিয়ে কিছুটা সংশয়েই ছিলেন রাজ্যবাসী। তবে ধীর গতিতে হলেও সর্বনিম্ন তাপমাত্রা নামতে শুরু করায় অবশ্যই তা স্বস্তির খবর বটে। আর্দ্রতাজনিত অস্বস্তি ধীরে ধীরে কমবে। এদিকে বাতাসে শুষ্কতার পরিমাণ ক্রমশ বাড়ছে যার কারণে ভোরবেলায় ও গোধূলির দিকে কুয়াশা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। উত্তরবঙ্গের আর কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। শহরের তাপমাত্রা এদিন থাকবে ২০-৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। শুষ্ক আবহাওয়ার কারণে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। সপ্তাহান্তে প্রকৃত অর্থেই অনুভূত হবে শীতের আমেজ।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত