প্রশ্নের মুখ DA আন্দোলন, নেপথ্যে ধূপগুড়ির উপনির্বাচন

ধূপগুড়িতে বিরোধীদের থেকে তৃণমূল পোস্ট্যাল ব্যালটে বেশি ভোট পেয়েছে। আর তার জেরেই প্রশ্নের মুখে পড়ে গিয়েছে DA আন্দোলন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বেশ কয়েক মাস ধরে রাজ্য সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় হারে মহার্ঘ্য ভাতা বা DA’র দাবিতে আন্দোলন(DA Movement) করে চলেছেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। সেই আন্দোলনের মাঝেই হয়েছিল মুর্শিদাবাদ জেলার সাগরদিঘী বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন(Sagardighi Bye Election)। তাতে দেখা গিয়েছিল পোস্ট্যাল ব্যালটে(Postal Ballot) বিরোধীদের থেকে বেশ পিছিয়ে পড়েছিল, রাজ্যের শাসক দল। অনেকেই সেই সময় মনে করেছিল, রাজ্য সরকারের DA অবস্থানের বিরুদ্ধেই সরকারি কর্মচারীরা সেবার ভোট দিয়েছিলেন। কিন্তু দিন ২ আগেই সামনে এসেছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের(Dhupguri Bye Election) ফলাফল। আর সেখানেই দেখা যাচ্ছে, বিরোধীদের থেকে শাসক শিবির পোস্ট্যাল ব্যালটে বেশি ভোট পেয়েছে। আর তার জেরেই এখন কিছুটা হলেও প্রশ্নের মুখে পড়ে গিয়েছে রাজ্যের সরকারি কর্মচারীদের একাংশের DA আন্দোলন। 

ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোট নেওয়া হয়েছিল চলতি মাসের ৫ তারিখ। গণনা ও ফলাফল ঘোষিত হয় ৮ তারিখ। সেদিন গণনা শুরু হয়েছিল পোস্ট্যাল ব্যালটের মাধ্যমেই। সূত্রে জানা গিয়েছিল সেই গণনায় প্রথমে এগিয়ে ছিল তৃণমূলই(TMC)। যদিও বেশ কিছু সংবাদমাধ্যমে দাবি করা হয় পোস্ট্যাল ব্যালটে এগিয়ে গিয়েছে বিজেপি। সেই দাবি বার বার করা হয় নানা সংবাদমাধ্যমের তরফে। কিন্তু নির্বাচন কমিশন পরে যখন এই উপনির্বাচনের সম্পূর্ণ ফলাফল ওয়েবসাইটে আপলোড করে তখন দেখা যায়, তৃণমূল সবার থেকে বেশি পোস্ট্যাল ব্যালটে ভোট পেয়েছে। অর্থাৎ ওই উপনির্বাচনে ভোট দেওয়া সরকারি কর্মচারীদের বেশিরভাগই তৃণমূলকেই সমর্থন জানিয়েছেন। দেখা যাচ্ছে তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায় পেয়েছেন ৩৩৯টি পোস্ট্যাল ব্যালটের ভোট, বিজেপি প্রার্থী তাপসী রায় পেয়েছেন ২৯৬টি ভোট এবং বাম-কংগ্রেস জোটের প্রার্থী পেয়েছেন মাত্র ৫৭টি পোস্ট্যাল ব্যালটের ভোট।

আর এই ফলাফল সামনে আসতেই প্রশ্নের মুখে পড়ে গিয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের DA আন্দোলন। বিশেষ করে, এই আন্দোলনের সঙ্গে বাম জমানায় নিয়োগ পাওয়া বামপন্থী মনোভাবা সম্পন্ন কর্মচারীরা রয়েছেন তেমনি এর পিছনে বিজেপিপন্থী কমরেড তথা গেরুয়াবাসীরাও রয়েছেন। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে সরকারি কর্মচারীদের সমর্থন আবারও ফিরে পাচ্ছে তৃণমূল। ২০২৪’র নির্বাচনের আগে এই তথ্য ও সত্য দুটোই শাসক শিবিরকে নিঃসন্দেহে বাড়তু অক্সিজেনের জোগান দেবে। লক্ষ্যণীয় ভাবে DA’র দাবি সুপ্রিম কোর্টে দায়ের হওয়া মামলার শুনানিও অনেকটাই পিছিয়ে গিয়েছে। সেই মামলার শুনানি হবে নভেম্বর মাসে। স্বাভাবিক ভাবেই জোড়া ধাক্কাতে অনেকটাই মুষড়ে পড়েছেন DA আন্দোলনের নেতারা।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের