২১শে জুলাইয়ের পরে ২৮ অগস্ট, ফের একমঞ্চে দেখা মিলবে মমতা-অভিষেকের

২১শে জুলাইয়ের পরে তৃণমূলের শীর্ষ দুই নেতৃত্বকে আবার দেখা যাবে দলের মঞ্চে একসঙ্গে আগামী ২৮ অগস্ট। অপেক্ষায় তৃণমূল ছাত্র পরিষদ।

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল কংগ্রেসের(TMC) জন্ম মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) হাত ধরে। তাঁর আপোষহীন লড়াই জন্মের ১৩ বছরের মধ্যেই তৃণমূল কংগ্রেসকে রাজ্যের শাসক দলের আসনে বসিয়ে দিয়েছে। এখনও তৃণমূলে সর্বেসর্বা সেই মমতাই। তবে তাঁর উত্তরসুরিও তৈরি। দলের দ্বিতীয় ভরকেন্দ্র হয়ে উঠেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। কার্যত তিনিই এখন দলের সেনাপতি। আর জি কর কাণ্ড(R G Kar Incident) ঘিরে তাঁর দীর্ঘ নীরবতা নানা মহলে প্রশ্ন তুলে দিয়েছিল। নানা কথা শোনাও যাচ্ছিল। তৃণমূলের অন্দরের বেশ কিছু সিদ্ধান্তে বোঝাও যাচ্ছিল যে, দলের শীর্ষ নেতৃত্বের পাশাপাশি রাজ্য প্রশাসনের সঙ্গেও কোথাও একটা দূরত্ব তৈরি হয়েছে অভিষেকের। এমনকি আগামী ২৮ অগস্ট তৃণমূলের ছাত্র পরিষদের(TMCP) প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে অভিষেক যোগ দেবেন কিনা তা নিয়েও সংশয় দেখা গিয়েছিল। কিন্তু যাবতীয় জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এখন জানা যাচ্ছে, সেই অনুষ্ঠানে মমতা আর অভিষেক একসঙ্গেই যোগ দেবেন। ২১শে জুলাইয়ের পরে তৃণমূলের শীর্ষ দুই নেতৃত্বকে আবার দেখা যাবে দলের মঞ্চে একসঙ্গে আগামী ২৮ অগস্ট। 

আরও পড়ুন, কথা রাখলেন মুখ্যমন্ত্রী, ১৭০জন কারিগরকে গ্রিন বাজি তৈরির প্রশিক্ষণের ব্যবস্থা করে দিল রাজ্য

আগামী ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। প্রতি বছর ওই দিনে ধর্মতলা সংলগ্ন মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে সমাবেশ করে তৃণমূল। এবছরও সমাবেশের প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্যের শাসক দলের ছাত্র সংগঠন। ২৮ আগস্টের প্রস্তুতি কেমন হচ্ছে, তা নিয়ে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার নবান্নে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকে ডেকে একটি বৈঠকও করেছেন মমতা। দলীয় সূত্রে খবর, ২৮ আগস্টের প্রস্তুতি নিয়ে স্ববিস্তারে খোঁজ-খবর নিয়েছেন মমতা। ঘটনা হচ্ছে, তৃণমূলে অভিষেক প্রতিষ্ঠা পাওয়ার পর থেকে এই অনুষ্ঠানের দেখভাল তিনিই করতেন। তবে এই বছর সেই দেখভালের কাজ করছেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। তবে অভিষেক খোঁজখবর রাখছেন বলেও জানা গিয়েছে। প্রতিবারের মতো এবারের সমাবেশে প্রধান বক্তা মমতা। তাঁর আগে বক্তব্য রাখবেন অভিষেক। এবারের সমাবেশে রেকর্ড সংখ্যক জমায়েতের টার্গেট নেওয়া হয়েছে। রাজ্যের সমস্ত কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা মেয়ো রোডে আসা এবং সমাবেশের পর বাড়ি ফিরে নিয়ে যাওয়া নিয়ে একাধিক পরিকল্পনা প্রস্তুত হয়েছে।

আরও পড়ুন, গণধর্ষণের শিকার নন আরজি করের তরুণী চিকি‍ৎসক, রিপোর্টে উল্লেখ সিবিআইয়ের

আর জি কর কাণ্ডের পরে আগামী ২৮ অগস্টের সমাবেশই হতে চলেছে তৃণমূলের প্রথম প্রকাশ্য সমাবেশ। যদিও আর জি কর কাণ্ডের মাঝেই মমতা কলকাতায় পদযাত্রা করেছেন। ধর্মতলার ডোরিনা ক্রশিংয়ের মঞ্চ থেকে বক্তব্যও রেখেছেন। সেদিন তৃণমূলের তরফে আর কেউ কোনও বক্তব্য রাখেননি। তাই আগামী ২৮ অগস্টের সমাবেশ তৃণমূলের দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সেদিন আর জি কর কাণ্ড নিয়ে মমতার পাশাপাশি বক্তব্য রাখবেন অভিষেকও। দোষীদের ফাঁসির দাবিতে আওয়াজ উঠবে তৃণমূলের ছাত্র সমাবেশ থেকে। এছাড়াও তৃণমূল সরকারের আমলে নারী ক্ষমাতায়নের ওপর যে গুরুত্ব আরোপ করা হয়েছে, সেই প্রেক্ষাপট উঠে আসবে তৃণমূলের ছাত্র সমাবেশে। ফলে ওই সমাবেশ থেকে মমতা গোটা ছাত্র সমাজের উদ্দেশে বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা দিতে চলেছেন বলেই খবর। এছাড়াও দলীয় সূত্রে খবর, সোশ্যাল মিডিয়ায় বিজেপি, সিপিএম যে অপপ্রচার ও ফেক ভিডিও প্রকাশ করছে, তার বিরোধিতায় তৃণমূলের ছাত্র সমাজকে সোচ্চার হওয়ার নির্দেশ দিয়েছেন মমতা।

ঐতিহ্যনির্ভর তবে আধুনিক, নতুন প্রজন্মের কাছে বাড়ছে মিনিমাল জুয়েলারির চাহিদা

নির্জলা একাদশী ২৪ না ২৫ জুন? জেনে নিন শুভ সময় ও উপবাস ভাঙার সময়

জলের মতো টাকা খরচ হচ্ছে? সিঁড়ির নিচ থেকে এই জিনিস সরিয়ে দিন

আজকের রাশিফল: আঘাত পাওয়ার সম্ভাবনা বৃষ রাশির জাতকদের, কর্মক্ষেত্রে উন্নতি কাদের?

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান