টার্গেট লোকসভা, আবারও মেঘালয় সফরে অভিষেক

মেঘালয়ে তৃণমূল নেতা- কর্মীদের নিয়ে বৈঠকের আলোচ্য বিষয়, সংগঠনকে মজবুত করা। বুধবার সকাল সাড়ে ১১ টা নাগাদ শিলংয়ে উদ্বোধন হবে দলীয় কার্যালয়ের।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের মেঘালয় সফরে যাচ্ছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (ABHISHEK BANERJEE)। জানা গিয়েছে, আগামী ২৯ জুন মেঘালয় সফরে যাচ্ছেন তিনি। উত্তর-পূর্ব ভারত এখন টার্গেট জোড়াফুল শিবিরের। অভিষেক নিজেই বলেছিলেন, ডাকলেই তিনি উপস্থিত হবেন। সেই কথাই রাখলেন তিনি। ১ দিনের মেঘালয় সফরে যাচ্ছেন তিনি। উল্লেখ্য, গত মে মাসেই মেঘালয় সফরে গিয়ে সভা করেছিলেন অভিষেক।

তৃণমূল (TMC) সূত্রে জানা গিয়েছে, আগামী বুধবার সকাল সাড়ে ১১ টা নাগাদ শিলংয়ে উদ্বোধন হবে দলীয় কার্যালয়ের। সেখানে উপস্থিত থাকবেন তিনি। তার ঠিক ১ ঘণ্টা পরেই বসবেন দলীয় কর্মীদের নিয়ে বৈঠকে। উল্লেখ্য, ত্রিপুরা এবং অসমে সংগঠন পোক্ত করায় বিশেষ জোর দিয়েছিল তৃণমূল। সেই প্রক্রিয়া জারি রেখেছে এখনও। মেঘালয়েও সংগঠনে বিশেষ জোর দিয়েছে জোড়াফুল শিবির। উল্লেখ্য, মেঘালয়ের বিরোধী রাজনৈতিক দল তৃণমূল। জানা গিয়েছে, মেঘালয়ে তৃণমূল নেতা- কর্মীদের নিয়ে বৈঠকের মূল আলোচ্য বিষয়, সংগঠনকে মজবুত করা।

দলের তরফে জানানো হয়েছে, অভিষেক ছাড়াও উপস্থিত থাকবেন ড: মানসরঞ্জন ভূঁইয়া। উল্লেখ্য, মেঘালয়ের সংগঠনের দায়িত্বে মানস। উপস্থিত থাকবেন তৃণমূল শিবিরের মেঘালয় রাজ্য সভাপতি চার্লস পিনগ্রপ। দলের পরিষদীয় নেতা মুকুল সাংমা। লোকসভা (LOKSABHA) নির্বাচন ২০২৪ সালে। অসমে ১৪ আসনের মধ্যে অন্তত ১০ টি আসনে জেতার টার্গেট সবুজ শিবিরের। অসমে বিধানসভা (BIDHAN SABHA) নির্বাচন ২০২৬ সালে। তার আগে সংগঠন আরও মজবুত করতে চাইছে তৃণমূল। আবার, ২০২৩ সালেই বিধানসভা নির্বাচন মেঘালয় ও ত্রিপুরায়। এই দুই রাজ্যেও জয়ী হতে চাইছে সবুজ শিবির।

‘পশ্চিমবঙ্গের হিন্দুদের অবস্থাও চিন্ময়কৃষ্ণ প্রভুর মতো হত’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

‘প্রেমিকের সঙ্গে থাকতে চাই’, জীবন বাজি রেখে মোবাইল টাওয়ারে উঠে জেদ তরুণীর

গণেশ চতুর্থীতে বানান বাপ্পার প্রিয় ভোগ! রইল মোদকের সহজ রেসিপি

সামনেই দুর্গাপুজো তার আগে পুরীগামী একাধিক ট্রেন বাতিল, বিপাকে পর্যটকরা

রক্ত লাগানো সরঞ্জাম দিয়েই ছেলের চিকিৎসা, হাসপাতালের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন হতভাগ্য বাবা

চকোলেট চুরি করে খাওয়ায় চাকরি খোয়ালেন যুবক, ‘ব্ল্যাকমেল’-এর শিকার খোদ সংস্থাতেই

অপারেশনের সময় ডাক্তাররা নীল-সবুজ পোশাক পরেন কেন? জানুন আসল কারণ

ওয়াংখেড়েতে এবার শচিন-রাহানের নামে লাউঞ্জ, বড় পদক্ষেপ মুম্বই ক্রিকেট সংস্থার

নিম্নচাপ সরতেই কমছে বৃষ্টি, আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

ED অভিযানের পরেই বড় সিদ্ধান্ত, কংগ্রেসের সব পদ থেকে ইস্তফা হরিশ রাওয়াতের

ওভারটেক করতে গিয়ে বিপত্তি! পরপর তিনটি গাড়ির সংঘর্ষে রাশিয়ায় মৃত অন্তত ১২

প্রেমিকের সঙ্গে ঘর ছেড়ে পালিয়েছিলেন স্ত্রী, দুজনকে ধরে এনে বিয়ে দিলেন স্বামী

‘মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই তৃণমূলের অস্তিত্ব ছিল,’ দাবি দিলীপের

বন্যাত্রাণ পৌঁছানোর সময় নৌকায় থাকা চিকিৎসকদের আক্রমণ কুমিরের, তার পর…