চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আরজি কর কাণ্ডের প্রতিবাদে ফের ‘রাত দখল’-এর ডাক

নিজস্ব প্রতিনিধিঃ ফের আরজি কর কাণ্ডের প্রতিবাদে ‘রাত দখলের কর্মসূচীতে’  নামতে চলেছে মেয়েরা। গত ১৪ অগস্ট মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে রিমঝিম সিংহের ডাকে হাজার হাজার মানুষ পথে নেমেছিলেন। এবার ফের তিনি ডাক দিলেন রাতে নামার কর্মসূচীর। আর এই কর্মসূচীর নাম রাখা হয়েছে, ‘শাসকের ঘুম ভাঙাতে নতুন গানের ভোর’। এই কর্মসূচীতে সাংস্কৃতিক জগতের মানুষদের যোগদান করার জন্য আমন্ত্রণ জানান হয়েছে।

শুক্রবার সাংবাদিক সম্মেলন করে রিমঝিম সিংহ জানান, ফের সকলে মিলে  আগামী ৮ সেপ্টেম্বর রাতে নামা হবে।  যেভাবে গুপী গাইনেরা রাজার ঘুম ভাঙিয়েছিলেন সে ভাবেই শাসকদের ঘুম ভাঙাতে হবে। গান, নাচ একথায় সাংস্কৃতিক জগতের বিভিন্ন ব্যক্তিত্বকে দিয়েই হতে চলেছে এবারের কর্মসূচী।বলা বাহুল্য, আগামী ৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে হতে চলেছে আরজি কর মামলার শুনানি । ঠিক তার আগের রাতেই পথে নামবেন আন্দোলনকারীরা।

উল্লেখ্য, একদিকে যখন রাত দখলের পথে নামতে চলেছে মেয়েরা ঠিক সেইসময় ফের ‘নবান্ন অভিযানের’ প্রস্তুতি নিচ্ছে সমাজমাধ্যম থেকে উঠে আসা সংগঠন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ।  এই প্রসঙ্গে  ছাত্র সমাজের প্রতিনিধি শুভঙ্কর হালদার জানিয়েছেন, ‘এখনই আমরা কী কর্মসূচি, তা বলছি না।  তবে  খুব তাড়াতাড়ি কর্মসূচির ঘোষণা হতে পারে।‘ তবে কত তারিখে হবে সেই কর্মসূচী তা এখন জানা  যায়নি।  

Published by:

Share Link:

More Releted News:

আগামী ২-৩ ঘন্টায় ৭০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় হবে শিলাবৃষ্টি

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

খাস কলকাতায় সিপিএমে ভাঙন, নির্বাচনের প্রাক্কালে একঝাঁক যুবনেতার যোগ তৃণমূলে

সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, আহত ৪

‘‌বাংলায় আপনাদের মেয়াদ আর ঠিক ১৯ দিন’‌, বিজেপি–নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

হুমায়ুন কবীরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের, কড়া চিঠি পেশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ