বাগুইআটির দুই কিশোর খুনে থানার সামনে বিক্ষোভ বিজেপি ও সিপিএমের

দুই ছাত্রের অপহরণ এবং খুনের ঘটনায় এবার বিক্ষোভ প্রদর্শনে নামল বিজেপি এবং সিপিএম। পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ।

Share:

নিজস্ব প্রতিনিধি: দুই ছাত্রের অপহরণ এবং খুনের ঘটনায় এবার বিক্ষোভ প্রদর্শনে নামল বিজেপি এবং সিপিএম। বুধবার বাগুইআটি থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপির মহিলা মোর্চা। পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ তুলে বাগুইআটি থানার সামনে বিক্ষোভে নামে সিপিএম।

বাগুইআটির দুই মাধ্যমিক পরীক্ষার্থীকে অপহরণ করে খুনের ঘটনায় পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ তুলেছে তাদের পরিবার। রাজ্যের দুই বিরোধী দল বিজেপি ও সিপিএম বুধবার সেই অভিযোগে বাগুইআটি থানার সামনে বিক্ষোভ জমায়েত করে। দোষীদের শাস্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ দেখায় তারা। প্রায় দু সপ্তাহ ধরে মর্গে দুই কিশোরের দেহ থাকলেও, তাদেরকে খুন করা হয়েছে তা কেন জানতে পারল না পুলিশ। সেই প্রশ্ন তুলছেন বিক্ষোভকারীরা। দুই কিশোর অপহৃত হওয়ার পর তাদের নামে মিসিং ডায়েরি থাকলেও দেহ শনাক্ত করতে কেন এত দেরি হল তা নিয়ে উঠছে প্রশ্ন। দু সপ্তাহ হয়ে গেলেও কেন মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরী গ্রেফতার হল না তা নিয়ে প্রশন তুলেছে মৃত দুই কিশোরের পরিবার।

উল্লেখ্য গত ২২ অগস্ট থেকে নিখোঁজ ছিল বাগুইআটির দুই ছাত্র অভিষেক নস্কর (১৬) ও অতনু দে (১৫)। দুইজনকে অপহরণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ। চলন্ত গাড়ির মধ্যে শ্বাসরোধ করে খুন করে অপহরণকারীরা দুজনকে ফেলে দেয়। পুলিশ সূত্রে খবর, দুই কিশোরকে ২২ অগস্ট মোটরবাইক কেনার নাম করে নিজের গাড়িতে চাপিয়ে নিয়ে যান অভিযুক্ত সত্যেন্দ্র। এর পর রাজারহাটে একটি বাইকের দোকানে গিয়েছিলেন তাঁরা। সেখান থেকে বাসন্তী এক্সপ্রেসওয়েতে যান অভিযুক্ত। সেই পথে যাওয়ার সময় দুই কিশোরকে খুন করা হয়। ২২ অগস্ট সন্ধ্যায় ন্যাজাট থানা এলাকায় এক জনের দেহ উদ্ধার হয়। অন্য আরেক কিশোরের দেহ উদ্ধার হয় ২৩ অগস্ট মিনাখাঁ এলাকায়। এরপর মর্গে পড়ে ছিল দুজনের দেহ। ঘটনার এতদিন পরেও পুলিশ কেন মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরীকে গ্রেফতার করতে পারল না তা নিয়ে মৃতদের পরিবারের পাশাপাশি সরব হয়েছে বিজেপি ও সিপিএম।

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে খুন করল মাদক ব্যবসায়ীরা

অনিদ্রার সমস্যায় ভুগছেন? ভাল ঘুমের জন্য ১০টি সহজ টিপস

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

বক্সঅফিসে ঝড় তুলেছে ২০ বছরের স্কুল ছাত্রের নির্মিত ‘ব্যাকরুমস’, ৩ দিনেই ১১২৭ কোটি আয়

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মা হতে চলেছেন ‘কেরালা স্টোরি’-খ্যাত অভিনেত্রী আদা শর্মা, শোরগোল নেটমহলে

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

মমতাকে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বিদ্রোহী বিধায়করা

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর