অভিষেকের অফিসে হামলার ছক ভেস্তে দিল পুলিশ

Share:

সুব্রত রায়:২০১৪ টেট চাকরিপ্রার্থীদের আজ এক্সাইড মোড়ে মিছিলকে কেন্দ্র করে ধুন্দুমার পরিস্থিতির সৃষ্টি হয়। চাকরি- প্রার্থীদের বিক্ষোভ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর ক্যামাক স্ট্রিটের অফিসে হামলা চালানোর ছক কষেছিল একদল বিক্ষোভকারি। কিন্তু কলকাতা পুলিশ(Kolata Police) তা ভেস্তে দেয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় কয়েকজন চাকরি প্রার্থীর। মাথা ফেটে যায় এক বিক্ষোভকারীর। কলকাতার রাজপথ আজ বিক্ষোভকারীদের তাণ্ডবে অশান্ত হয়ে ওঠে। পুলিশ অবশেষে বল প্রয়োগ করে প্রিজন ভ্যানে বিক্ষোভকারীদের তুলে নিয়ে যায়।

একাধিক চাকরি প্রার্থীরা আজ গুরুতর আহত হয় বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা। কিন্তু তাদের আন্দোলন হঠাৎ এক্সাইড মোড় থেকে চলে যায় ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Avisekh Banerjee) অফিসের সামনে। ধরনায় বসতে যান সেখানে বিক্ষোভকারীরা ব্যস্ত বুধবার দুপুরে ব্যস্ত ক্যামাক স্ট্রিটে যান চলাচল বন্ধ হয়ে যায় । বিক্ষোভকারীরা অভিষেক বন্দ্যোপাধ্যায় এর অফিসের দিকে এগোতে গেলে তাদের জোর করে তুলে দেওয়া হয় এবং সেখান থেকে ধরপাকড় করে পুলিশ প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায়। এক কথায় চাকুরী প্রার্থীরা নিয়োগ চেয়ে আজ কলকাতার রাজপথে আন্দোলন করার সময় হঠাৎ বেশ কিছু বিক্ষোভকারী রাজনৈতিক উদ্দেশ্যে গুন্ডামির পথ বেছে নেয়।

কিন্তু দক্ষ কলকাতা পুলিশের পাঁচ আইপিএস সহ অন্যান্য পুলিশকর্মীরা অত্যন্ত বুদ্ধির দ্বারা সেই চক্রান্ত ভেস্তে দেন।বুধবার অত্যন্ত পরিকল্পনামাফিক বিক্ষোভকারীরা প্রথমে ব্যস্ত এক্সাইড মোড়ে (Exside Crossing)এবং পরবর্তীকালে ক্যামাক স্ট্রিটে(Camac Street) পৌঁছে অরাজকতা তৈরির চেষ্টা করে। কিন্তু কলকাতা পুলিশ অত্যন্ত বুদ্ধির সঙ্গে গোটা পরিস্থিতি মোকাবেলা করে। বিভিন্ন জায়গা থেকে দফায় দফায় চাকরিপ্রার্থীদের প্রিজন ভ্যানে গ্রেফতার করে নিয়ে যায় কলকাতা পুলিশ।

হরমুজ প্রণালি নিয়ে কড়া বার্তা ইরানের, নিয়ম ভাঙলেই কঠোর ব্যবস্থা

রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব,ঝড়-বৃষ্টির কবলে কোন কোন জেলা?

১৪ জুন থেকে খারাপ সময় শুরু এই ৪টি রাশির জাতকদের, জেনে নিন প্রভাব ও প্রতিকার

আজকের রাশিফল: নৈরাশ্যের মধ্যেও আশার আলো ধনু রাশির জাতকদের

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা হোস্টেলের ঘর থেকে উদ্ধার আমফান, বুলবুলের ত্রাণ সামগ্রী

হাসনাবাদে দেবত্ব সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস, ভেঙে দেওয়ার দাবি তুললেন বাসিন্দারা

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

জাল এসসি সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের

‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর