বুধবার দুপুরেই জরুরি ভিত্তিতে আলাপন-মামলা শুনবে হাইকোর্ট

সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল-এর বিরুদ্ধে মঙ্গলবারই কলকাতা হাই কোর্টে মামলা করেছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল-এর বিরুদ্ধে মঙ্গলবারই কলকাতা হাই কোর্টে মামলা করেছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি আবেদন করেছিলেন যেন জরুরি ভিত্তিতে তাঁর মামলার শুনানি হয়। যা গ্রহন করেছে কলকাতা হাইকোর্ট। সূত্রের খবর, বুধবার দুপুরেই তাঁর দায়ের করা মামলার শুনানি হবে। এদিন দুপুর দুটো নাগাদ বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চে উঠবে আলাপনের দায়ের করা মামলা।

রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছেন যে অবসরপ্রাপ্ত কর্মী হিসেবে তাঁর যে সুযোগ ও সুবিধা পাওয়ার কথা, তা তিনি পাচ্ছেন না। অথচ তিনি রাজ্যের মুখ্যসচিব পদ থেকে নির্দিষ্ট দিনেই অবসর নিয়েছিলেন। বর্ধিত সময়সীমা গ্রহন করেননি। যদিও বর্তমানে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা পদে রয়েছেন। কিন্তু তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেয় কেন্দ্রীয় সরকার এবং তদন্ত শুরু হয়। তাঁর বিরুদ্ধে তদন্ত খারিজের আবেদন জানিয়ে তিনি প্রথমে ক্যাট-এর দ্বারস্থ হন। গত ২২ অক্টোবর মামলাটি দিল্লিতে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধেই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন আলাপন বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য, গত ২৮ মে ঘূর্ণিঝড় যশ বিধ্বস্ত বাংলা পরিদর্শনে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডা বিমানঘাঁটিতে তিনি একটি পর্যালোচনামূলক বৈঠকও করেন। সেই বৈঠকে কিছুক্ষনের জন্য এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন তৎকালীন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ও। এরপর জুন মাসে আরও একবার কেন্দ্রের রোষের মুখে পড়েন আলাপন বন্দ্যোপাধ্যায়। তাঁকে চিঠি দিয়ে কেন্দ্রীয় কর্মিবর্গ মন্ত্রকের তরফে জানানো হয়, তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে স্যাটের কলকাতা বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন আলাপন বন্দ্যোপাধ্য়ায়।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের