বাড়ছে দত্তক, খুশি আলিপুর চিড়িয়াখানা

গত আর্থিক বর্ষে চিড়িয়াখানার কোষাগারে এসেছে ২০ লক্ষ টাকারও বেশি।

Share:

নিজস্ব প্রতিনিধি: চিড়িয়াখানার পশু-পাখি দত্তক (ADOPT) নেওয়া নতুন কিছু নয়। তবে সেই পরিসংখ্যান ছিল কম। তা বাড়তে শুরু করেছে এখন। এতেই আপ্লুত চিড়িয়াখানা কর্তৃপক্ষ। সূত্রের খবর, ব্যক্তিগত ভাবে দত্তক নেওয়ার পাশাপাশি প্রাণী দত্তক নিচ্ছে একাধিক প্রতিষ্ঠান। সেই তালিকায় আছে স্কুল থেকে ব্যাংক। 

কর্তৃপক্ষ বলছে, যারা দত্তক নেন তাঁরা বড় মনের। সেই সঙ্গে বলা হয়, চিড়িয়াখানার পক্ষ থেকে লাগাতার প্রচার করা হয়েছে দত্তক নিয়ে। ২০২১-২২ সালে দত্তক বাবদ চিড়িয়াখানার কোষাগারে এসেছিল ১৩ লক্ষ ৬২ হাজার ২০০ টাকা আর ২০২২-২৩ সালে দেখা গেল তা বেড়েছে। গত আর্থিক বর্ষে চিড়িয়াখানার কোষাগারে এসেছে ২০ লক্ষ টাকারও বেশি।

দত্তকের টাকা ব্যবহৃত হয় খাদ্য, ওষুধ, সংরক্ষণে। গত অর্থবর্ষে দত্তক দেওয়া  হয়েছিল প্রায় ৮৯টি প্রাণী। উল্লেখ্য, বার্ষিক হিসেবে দত্তক যেমন ১০হাজার টাকায় নেওয়া যায়, তেমনই ২ লক্ষ টাকাও লাগে দত্তক নিতে গেলে। প্রাণী হিসেবে ঠিক হয় মূল্য। দত্তক নেওয়া যায় মাসিক হিসেবেও। প্রসঙ্গত, ২০১৩ সালে প্রথম চালু হয় ‘দত্তক’ ব্যবস্থা।

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

আধ্যাত্মিক গুরুর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে