‘জোর করে রুট থেকে সব বাস তুলে নেওয়া হচ্ছে’, দাবি বাস মালিক সংগঠনের

মরার ওপর খাঁড়ার ঘা দিচ্ছে ভোট। ২৮ মে থেকেই কলকাতা ও শহরতলি থেকে ৯০ শতাংশ বাস-মিনিবাস রাস্তা থেকে তুলে নেওয়া হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সপ্তম তথা শেষ দফার ভোটের(7th Phase Polling) আগে ২৮ মে থেকেই কলকাতা(Kolkata) ও শহরতলি থেকে ৯০ শতাংশ বাস-মিনিবাস(Bus-Minibus) রাস্তা থেকে তুলে নেওয়া হবে। পাশাপাশি ষষ্ঠ দফার ভোটের আগে ২৩মে কলকাতা থেকে ৪০ শতাংশ বাস-মিনিবাস তুলে নেওয়া হবে। সবমিলিয়ে ২৩ মে থেকে ১ জুন, টানা ১০ দিন বাসের অভাবে নাকাল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এমনই আশঙ্কা করছে কলকাতা ট্রাফিক পুলিশের আধিকারিকেরা। তাঁদের দাবি, যারা লোকাল ট্রেন, মেট্রো রেল, অটোতে করে যাতায়াত করেন, তাঁদের তেমন একটা ভোগান্তি হবে না। কিন্তু এর বাইরে যে যাত্রীরা নিত্যদিন যাতায়াত করেন তাঁদের ভোগান্তি হবে মাত্রাছাড়া। বছরের অন্যান্য সময় বাস-মিনিবাস অমিল থাকলে অনেকেই অ্যাপ ক্যাব ভাড়া করে বাড়ি ফেরেন। কিন্তু ভোটের জন্য সেই ক্যাবের সিংহভাগই তুলে নেওয়া হচ্ছে। ফলে চাহিদা মতো ক্যাবও পাওয়া যাবে না। আর যে ক’টি ক্যাব রাস্তায় থাকবে, তার ভাড়াও আকাশছোঁয়া হওয়ার প্রবল সম্ভাবনা।

জানা গিয়েছে, এবারের ভোটে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম সহ দুই মেদিনীপুরের মতো জেলাতে বাহিনী পাঠাতে হচ্ছে কলকাতা পুলিশকে। সূত্রের খবর, ষষ্ঠ দফায় দুই মেদিনীপুরের ভোটে ৩ হাজার পুলিশকর্মী কলকাতা থেকে রওনা দেবেন। তাঁদের যাতায়াতের জন্য বাসের প্রয়োজন। ফলে মানুষের যাতায়াতের জন্য শহরে বাসের সংখ্যা স্বাভাবিকভাবেই কম থাকবে। এই অবস্থায় City Suburban Bus Service’র সাধারণ সম্পাদক টিটু সাহা বিস্ফোরক দাবি করেছেন। তাঁর দাবি, ‘কার্যত জোর করে প্রতি রুট থেকে সব বাস তুলে নেওয়া হচ্ছে। তার ফলে গণ পরিবহণ ব্যবস্থা ভেঙে পড়বে। আমরা প্রশাসনকে বারবার অনুরোধ করেছিলাম, রুট থেকে ৩০ শতাংশ বাস তোলা হোক। কিন্তু তা হয়নি। ফলে ভোগান্তি অনিবার্য। আমরা নিরুপায়। যাত্রীদের কাছে আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি।’ এমনিতেই কোভিডের পর কলকাতার প্রায় সব রুট থেকেই কমবেশি বাস কমে গিয়েছে। তার জায়গায় নতুন বাস পথে নামেনি। সরকারি বাস চলাচলেরও একই হাল। পাশাপাশি ১৫ বছরের সময়সীমার জেরে রোজ কিছু সংখ্যক বাস বাতিল হচ্ছে। সেই জায়গায় রুটে নতুন বাসের জোগান নেই। এরপর মরার ওপর খাঁড়ার ঘা দিচ্ছে ভোট(Loksabha Election 2024)।

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়