বুধবার সর্বদলীয় বৈঠক বিধানসভায়

বুধবার রাজ্য বিধানসভায় (assembly) হতে চলেছে সর্বদল বৈঠক। সূত্রের খবর, ডেঙ্গু ও শিক্ষক নিয়োগ নিয়ে  আলোচনার প্রস্তাব দিতে পারে বিরোধী দলগুলি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ নভেম্বর থেকে। তার আগে বুধবার রাজ্য বিধানসভায় (assembly) হতে চলেছে সর্বদল বৈঠক। সূত্রের খবর, ডেঙ্গু ও শিক্ষক নিয়োগ নিয়ে এই অধিবেশনে আলোচনার প্রস্তাব দিতে পারে বিরোধী দলগুলি।

নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha chattopadhyay) গ্রেফতার হয়ে বর্তমানে জেল হেফাজতে রয়েছেন। রাজ্যের প্রাক্তন পরিষদীয় মন্ত্রী গ্রেফতার হওয়ার পর এই প্রথম বিধানসভার অধিবেশন বসতে চলেছে। আগামী অধিবেশনে বিধানসভায় সরকারের তরফে কোনও বিল আনা হতে পারে বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের তরফে আসন্ন শীতকালীন অধিবেশনে দুটি বিল আনা হতে পারে। তার মধ্যে একটি বিল পুর নিগমগুলিতে দুটি ডেপুটি মেয়র পদ সৃষ্টির জন্য। বিলটি পাশ হলে বিধাননগর, চন্দননগর, শিলিগুড়ি, আসানসোল, দুর্গাপুর পুর নিগমে দু’জন করে ডেপুটি মেয়র হবেন। বর্তমানে আসানসোলে দু’জন ডেপুটি মেয়র রয়েছেন। রাজ্য সরকার আরেকটি বিল আনতে পারে বাড়ির নকশা, মিউটেশনের সময়সীমা কমিয়ে আনা সংক্রান্ত বিষয়ে। তবে এই বিলগুলি অধিবেশনে আনা হবে কি না তা কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে স্পষ্ট হবে।

বিধানসভায় শীতকালীন অধিবেশনে বিরোধী দলগুলি ডেঙ্গু ও শিক্ষক নিয়োগ নিয়ে সরব হবে, তা বলার অপেক্ষা রাখে না। রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এই অধিবেশন নিয়ে বিরোধী দলগুলির প্রতি বার্তা দিয়েছিলেন, যাতে সুষ্ঠুভাবে অধিবেশন সম্পন্ন হয়, তা নিশ্চিত করার জন্য। উল্লেখ্য, আগামী শুক্রবার ১৮ নভেম্বর থেকে রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হতে চলেছে। এই অধিবেশন আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চলতে পারে।

পুজোর চাঁদার নামে জুলুমবাজি! এক ফোনেই অভিযোগ জানান, চালু টোল ফ্রি নম্বর়

‘মিলন প্রধানকে নির্বাচনে লড়তে দিন,’ অন্তর্বর্তী জামিন দিয়ে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের

’৪৮ ঘন্টার মধ্যে কুর্সি ছাড়ুন’, জ্ঞানেশকে সময়সীমা আরশোলাদের, দেশজুড়ে আন্দোলনের হুমকি

ভিক্ষাং দেহি! খিদে মেটাতে ভারত থেকে ২ লক্ষ টন গম নিচ্ছে তারেক সরকার

সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না, জ্ঞানেশের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের মহুয়ার

৩৬ বছর পর খুলল কাশ্মীরের শীতলনাথ মন্দির

‘মাত্র ১৫ দিনেই সব শেষ’, বাবাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী-সাংসদ শতাব্দী রায়

লক্ষ্মীবারে রক্তাক্ত শেয়ারবাজার, এক ধাক্কায় ১২০০ পয়েন্ট কমল সেনসেক্স

ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, কম্পনের মাত্রা ৫.৫

রাস্তায় থাকলে তাড়াতাড়ি বাড়ি ফিরুন, শহরে ধেয়ে আসছে ‘প্রলয়’

নিউটাউনে গরিবদের জন্য স্বাস্থ্যনগরী তৈরি হবে, আদানিকে পাশে বসিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর

খুঁটিতে ধাক্কা লেগে দাউদাউ করে জ্বলে উঠল গাড়ি, জীবন্ত পুড়ে মৃত ২

২,০০০ টাকার বেশি UPI পেমেন্টে চার্জ! ২ অক্টোবর দেশজুড়ে ‘No UPI Day’-এর ডাক

কম্বোডিয়ান সঙ্গীকে বিয়ে করতে প্যারোলে মুক্তি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হরিয়ানার গ্যাংস্টারের