রিজেন্ট পার্কে যুবককে পিটিয়ে খুন, গ্রেফতার তিন সহকর্মী

রিজেন্ট পার্ক (Regent Park) এলাকায় এক যুবককে (Youth) পিটিয়ে খুনের অভিযোগ উঠল।ঘটনার তদন্তে নেমে মৃত যুবকের তিন সহকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: রিজেন্ট পার্ক (Regent Park) এলাকায় এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। শনিবার সন্ধ্যায় এই ভয়াবহ ঘটনাটি ঘটেছে। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। ঘটনার তদন্তে নেমে মৃত যুবকের তিন সহকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম অমিত রঞ্জন চট্টোপাধ্যায়। পঁয়ত্রিশ বছরের আশেপাশে বয়স তাঁর। মৃত যুবক বীরভূমে জেলার বাসিন্দা ছিলেন। কর্মসূত্রে কলকাতায় থাকতেন ওই যুবক। শহরে এক বেসরকারি ফিনান্স সংস্থায় কর্মরত ছিলেন তিনি। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, অফিসের বেশ কয়েকজন সহকর্মীর সঙ্গে শনিবার সন্ধ্যায় ওই যুবকের বচসা হয়। অভিযোগ, সেই সময় তাঁকে মারধর করেন তাঁর সহকর্মীরা। এরপর রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য এম আর বাঙ্গুর হাসপাতালে (MR Bangur Hospital) নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। যুবকের গলায় ধারাল অস্ত্রের কোপের দাগ পাওয়া গিয়েছে। পাশাপাশি শরীরে মিলেছে একাধিক আঘাতের চিহ্নও।

অন্যদিকে যুবকের মৃত্যুতে তাঁর পরিবারের তরফে রিজেন্ট পার্ক থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে রিজেন্ট পার্ক থানার পুলিশ। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে অমিত রঞ্জনের তিন সহকর্মীকে গ্রেফতার করেছে তদন্তকারীরা। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিষয়ে জানার চেষ্টা করছে পুলিশ। যে তিন সহকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ তাদের নাম যথাক্রমে সুমন মণ্ডল, দেবাশিস অধিকারী ও সোমনাথ চক্রবর্তী। সুমনের বাড়ি বীরভূমের কীর্ণাহারে, দেবাশিস দক্ষিণ ২৪ পরগণা জেলার বজবজের বাসিন্দা এবং সোমনাথ রিজেন্ট প্লেসের বাসিন্দা বলে জানা গিয়েছে। কী কারণে ওই যুবককে খুন? প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, যুবকের ব্যাগ থেকে ৪৫০ টাকা খোয়া গিয়েছিল। তারপর থেকে সহকর্মীদের সঙ্গে বচসা শুরু হয়। গোটা ঘটনা খতিয়ে দেখছে তদন্তকারীরা।

‘নেতাজিকে কিছু বলার আগে দশবার ভাবুন’, এবার অনন্ত মহারাজকে বিঁধলেন সুকান্ত মজুমদার

ব্রিকস সম্মেলনে যোগ দিতে সেপ্টেম্বরে দিল্লি সফরে ইরানের প্রেসিডেন্ট

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

বড় স্বস্তি সময় রায়নার! ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’ বিতর্কে সমস্ত FIR বাতিল করল সুপ্রিম কোর্ট

মুকুটে নয়া পালক! লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ‘ডক্টরেট’ উপাধি পেলেন রানি

মাত্র ১০০ টাকায় জামশেদপুর এফসির মালিকানা যাচ্ছে চার্চিলের হাতে

ভিক্ষার ঝুলি খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের! মিলল ৫৫ লাখ টাকা

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য