সাতসকালে হাওড়ার জুটমিলে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বুধবার সকালে হাওড়ার বালি এলাকার অম্বিকা জুটমিলের একটি গোডাউনে হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন এবং আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। প্রাথমিকভাবে দমকলের অনুমান, একটি কাটিং মেশিনে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে দমকল কর্তৃপক্ষ। এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও হতাহত বা আহতের খবর পাওয়া যায়নি। আগুন যাতে আরও ছড়িয়ে না পড়ে, সে জন্য সতর্কতার সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে।

অন্যদিকে, একই দিন সকালে কলকাতার বড়বাজারের পণ্ডিত পুরুষোত্তম রায় স্ট্রিটে একটি প্লাস্টিক শিটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৃহস্পতিবার ভোের প্রায় ৪টা নাগাদ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৮টি ইঞ্জিন। দাহ্য প্লাস্টিকজাত সামগ্রী থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীদের বেশ বেগ পেতে হয়। দীর্ঘ প্রায় চার ঘণ্টার চেষ্টার পর সকাল ৮টা নাগাদ আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। কী কারণে আগুন লেগেছে, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

আরও পড়ুনঃ জাতীয় সড়কে দুই লরির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল এক চালকের , আহত আরও ১

একই দিনে হাওড়া ও কলকাতায় পরপর দুটি অগ্নিকাণ্ডের ঘটনা শিল্পাঞ্চল ও ঘনবসতিপূর্ণ ব্যবসায়িক এলাকাগুলির অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে যেখানে বিপুল পরিমাণ দাহ্য সামগ্রী মজুত থাকে, তাই সেখানে নিরাপত্তা বিধি যথাযথভাবে মানা না হলে ভয়াবহ পরিস্থিতির সম্মুখিন হতে পারে যেকোনো সময় । তদন্তে বৈদ্যুতিক সংযোগ, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, নিরাপত্তা মান বজায় রাখা হয়েছে কি না এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনও গাফিলতি ছিল কি না, সেই সব বিষয়ও খতিয়ে দেখা হবে। তদন্তের চূড়ান্ত রিপোের্ট প্রকাশের পরই আগুন লাগার প্রকৃত কারণ স্পষ্ট হবে এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা, নিয়মিত পরিদর্শন ও সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। 

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

মিলিনিয়াম পার্কে দু’দিন ব্যাপী খাদ্যমেলার আয়োজন রাজ্য সরকারের

শ্বশুরবাড়িই ছিল পাক গুপ্তচরের গোপন ডেরা! ধৃত শফিকুলকে ঘিরে তদন্তে চাঞ্চল্যকর তথ্য

‘ছেড়ে যেও না’, প্রতিবেশী ভারতীয় দম্পতিকে হাত ধরে অনুরোধ মার্কিন মহিলার, ভাইরাল ভিডিও

মুম্বইয়ে স্বাধীনতা দিবস পালন অক্ষয়ের, খালি পায়ে ‘তেরঙ্গা’ উত্তোলন নায়কের, ভাইরাল ভিডিও

১০৪ ফুট উচ্চতার ‘তেরঙ্গা’ উত্তোলন করে নজির গড়ল অশোকনগর

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই