জাতীয় সড়কে দুই লরির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল এক চালকের , আহত আরও ১

Share:

নিজস্ব প্রতিনিধি: মুর্শিদাবাদের সুতি থানার আহিরণ এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে বুধবার (৫ অগস্ট) সকালে ঘটে গিয়েছে ভয়াবহ  পথ দুর্ঘটনা। দুটি পণ্যবাহী লরির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক লরি চালকের। গুরুতর আহত হন অপর লরির চালক। দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত লরি চালকের নাম রাহুল ঘোষ। তাঁর বাড়ি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের গাইঘাটা এলাকায়। আহত চালকের নাম প্রবীর বিশ্বাস। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে নেমে আহত চালককে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করেন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, একটি লরি মালদহের দিক থেকে বহরমপুরের দিকে  আসছিল। অন্য লরিটি বহরমপুর থেকে মালদহের  দিকে  যাচ্ছিল। সংঘর্ষের  তীব্রতা এতটাই প্রবল ছিল যে একটি লরির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় রাহুল ঘোষের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও উদ্ধারকারী দল। ক্ষতিগ্রস্ত লরি দুটি সরিয়ে জাতীয় সড়কে স্বাভাবিক যান চলাচল শুরু করা হয়। 

আরও পড়ুন: লিলুয়ায় মদের আসরে বচসা! গুলিবিদ্ধ ২ যুবক, আতঙ্ক এলাকাজুড়ে

পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পাশাপাশি দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় রঘুনাথগঞ্জের গাইঘাটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।   পুলিশের প্রাথমিক অনুমান, অতিরিক্ত গতি বা অসাবধানতাবশত এই দুর্ঘটনা ঘটতে পারে।  

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

সিটংয়ে বার্বিকিউ কাণ্ডে তদন্তে ফরেন্সিক দল, হোমস্টেও বন্ধ করল পুলিশ

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একের পর এক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক! গ্রেফতার যুবক

মুখ্যমন্ত্রীকে কুকথা বলার অভিযোগ, কল্যাণের বিরুদ্ধে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল

কেমন আছেন ইমরান খান? হঠাৎ আদিয়ালা জেলে পৌঁছাল বিশেষ মেডিকেল টিম