১৭ কোটি টাকা উদ্ধারের দু সপ্তাহ পর গ্রেফতার আমির খান

Share:

নিজস্ব প্রতিনিধি: তার বাড়িতে হানা দিয়ে প্রায় ১৭ কোটি টাকা নগদ বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দু সপ্তাহ ধরে তল্লাশি চালানোর পর অবশেষে গার্ডেনরিচের সেই ব্যবসায়ীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। বিভিন্ন জায়গায় গা ঢাকা দিয়েও শেষরক্ষা হল না। শুক্রবার রাতে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে গার্ডেনরিচের ওই ব্যবসায়ীকে গ্রেফতার করেন তদন্তকারীরা। শনিবার আমির খানকে কলকাতার ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে।

গত ১০ সেপ্টেম্বর সাতসকালে গার্ডেনরিচের শাহি আস্তাবল রোডের বাসিন্দা ব্যবসায়ী আমির খানের বাড়িতে হানা দেন ইডি’র গোয়েন্দারা। ওইদিন পার্ক স্ট্রিট, মোমিনপুরের বন্দর এলাকা, নিউটাউন-সহ শহরের ছ’টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। আমিরের গার্ডেনরিচের শাহি আস্তাবল রোডের বাড়িতে ১০ তারিখে তুল্লাশি চালিয়ে বিপুল নগদ টাকার সন্ধান পান তদন্তকারীরা। ১৭ কোটি ৩২ লাখ টাকা নগদ বাজেয়াপ্ত করে ইডি। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল রাজ্য জুড়ে।

এই ঘটনার পর থেকে কার্যত ‘নিখোঁজ’ হয়ে যায় আমির খান। পুলিশের চোখে ধুলো দিয়ে ঘুরে বেড়াচ্ছিল অভিযুক্ত। তাঁর খোঁজে দেশের বিভিন্ন জায়গায় সন্ধান চালাতে থাকেন তদ্দন্তকারীরা। অবশেষে শুক্রবার রাতে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় কলকাতা পুলিশ। উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে তাকে গ্রেফতার করা হয়। তার সঙ্গে আর কে কে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। কীভাবে এত টাকা জমেছিল আমির খানের বাড়িতে? পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোবাইল গেমিং অ্যাপের মারফত মোটা রোজগারের টোপ দিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা তুলত অভিযুক্ত। বিভিন্ন মানুষকে ঠকিয়ে তোলা সেই টাকার পরিমাণ প্রায় ৫০ কোটি বলে অনুমান তদন্তকারীদের।

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

ভাড়ার চুক্তি শেষ,মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় বাড়ির মালিক পুলিশের দ্বারস্থ হচ্ছেন

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

বর্ষাকে স্বাগত জানাতে চুঁচুড়ায় অভিনব ‘পান্তা উৎসব’, মেনু শুনলে জিভে জল আসবে

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলাতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা

অরূপ বিশ্বাসের বাড়ির দরজায় মেসি-কাণ্ডে জেরা করতে চেয়ে নোটিস টাঙিয়ে দিল পুলিশ