🎉 Happy Birthday Ei Muhurte 🎉

এই মুহূর্তে

অমিত শাহের জনসভাকে ঘিরে মধ্য কলকাতায় যানজটের আশঙ্কা

Courtesy: Google

নিজস্ব প্রতিনিধিঃ কলকাতায় বিজেপির মেগা ইভেন্ট ঘিরে সাজ সাজ রব।বুধবার ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে বিরাট সভা করতে বাংলায় আসছেন  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সভা শুরু হবে বেলা ১২টায়। সভাস্থলে অমিত শাহ পৌঁছবেন দুপুর পৌনে দুটো নাগাদ। এই সভার জেরে মধ্য কলকাতায় ব্যাপক যানজট তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। বিজেপির পক্ষে জানানো হয়েছে, মিছিল করে সঙ্ঘবদ্ধ ভাবে জেলা থেকে কর্মীরা আসছেন না। ট্রেনে বা বাসে চেপে আসছেন তাঁরা। যাঁরা ট্রেনে আসবেন, তাঁরা হাওড়া বা শিয়ালদহ স্টেশনে নেমে খাওয়াদাওয়া করবেন। তার পর হেঁটে চলে আসবে সভাস্থলে।

পুলিশ সূত্রে খবর, যারা শিয়ালদহ স্টেশনে নামবেন, তাঁরা শিয়ালদহ থেকে এস এন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলায় মিছিল করে আসবেন। তাই এই রাস্তাগুলিতে যানজটের আশঙ্কা রয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, উত্তর কলকাতা থেকে ধর্মতলা বা দক্ষিণ কলকাতার দিকে যাওয়ার ক্ষেত্রে, সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে সিআর অ্যাভিনিউ দিয়ে বিবি গাঙ্গুলি রোড হয়ে যেতে। দক্ষিণ কলকাতা থেকে ধর্মতলা বা উত্তর কলকাতার দিকে যেতে হলে, জওহরলাল নেহেরু রোড, ডোরিনা ক্রসিং হয়ে কাউন্সিল হাউস স্ট্রিট থেকে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের দিকে পাঠানো হবে।

এছাড়া এপিসি রোড হয়ে এজেসি বোস রোড ধরে যাবে উত্তর ও দক্ষিণমুখী গাড়ি। ভিড় সামলানোর জন্য ১০০০ পুলিশ কর্মী মোতায়েন করা হবে। এ ছাড়াও ট্র্যাফিক পুলিশ থাকবে। বিভিন্ন বহুতলের ছাদ থেকে নজরদারি চলবে। ভিড় সামাল দিতে তৈরি রয়েছেন মহানগরের পুলিশের বাহিনী।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট দূরঅস্ত, পুলিশে বদলির ডেডলাইল দিয়ে বিতর্কে নির্বাচন কমিশন

রেলযাত্রীদের জন্য সুখবর, এবার এই গুরুত্বপূর্ণ স্টেশনেও থামবে এক্সপ্রেস ট্রেন….

এসআইআর পর্বে বাংলার ক্ষতি ২ হাজার কোটি টাকা, গবেষণা রিপোর্টে পর্দা ফাঁস

বঙ্গ–বিজেপির একঝাঁক বিধায়ক বিধানসভা নির্বাচনে টিকিট পাচ্ছেন না, বাদ পড়ছেন কারা?‌

রাজ্যের ২০ জায়গায় হানা আয়কর দফতরের, কী কারণে তল্লাশি?

বাড়িতে নেই,মোবাইল বন্ধ, আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতারকে হন্যে হয়ে খুঁজছে সিবিআই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ