এসআইআরের কাজ করার সময় অসুস্থ আরও এক বিএলও, ভর্তি হাসপাতালে

Share:

নিজস্ব প্রতিনিধি: এসআইআর -এর চাপে অসুস্থ হয়ে পড়লেন রাজ্যের আরও এক বুথ স্তরের আধিকারিক (বিএলও)। জানা গিয়েছে বৃহস্পতিবার ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রাসবিহারী বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত ৯৩ নম্বর ওয়ার্ডের ২৫৬ নম্বর পার্টের বিএলও প্রদীপ ভুক্তার। তাঁকে দ্রুত উদ্ধার করে ভর্তি করা হয় যাদবপুরের একটি হাসপাতালে।

তবে বাংলায় এটাই প্রথম ঘটনা নয়। এর আগেও কাজের চাপে অসুস্থ হয়ে পড়েছেন বেশ কয়েক জন বিএলও। সকলেই অসুস্থ হওয়ার পিছনে নির্বাচন কমিশনের দেওয়া চাপকে দায়ী করেছেন। এই ঘটনার আগে সোমবার বনগাঁর গোপালনগর-১ গ্রাম পঞ্চায়েতের ১০৬ নম্বর পার্টের বিএলও সুশান্ত টিকাদার এসআইআর-এর কাজ করতে করতে অসুস্থ হয়ে পড়েছিলেন। বাড়িতে বসে এনুমারেশন ফর্ম আপডেটে সময় আচমকা অসুস্থ হয়ে পড়েন। তাঁকে প্রথমে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে নদিয়ার কল্যাণী গান্ধী মেমোরিয়াল হাসপাতালে রেফার করেন। তারপরেই মঙ্গলবার বাঁকুড়ার পাত্রসায়রে বিএলও সবিতা সর্দার এনুমারেশন ফর্ম সংগ্রহের সময় অসুস্থ হয়ে পড়েন। কাজের চাপ নিতে পারছেন না বলে কান্নাকাটি করতেও দেখা যায় তাঁকে। অসুস্থ হয়ে পিজিতে ভর্তি রয়েছেন নামখানার বিএলও।

কাজের চাপ নিতে না পেরে আত্মঘাতী হয়েছেন বাংলার এক বিএলও। নিজের মৃত্যুর জন্য নির্বাচন কমিশনকে দায়ী করে আত্মঘাতী হয়েছেন নদিয়ার কৃষ্ণনগরের বিএলও রিঙ্কু তরফদার (৫১)। সুইসাইড নোটে তিনি লিখেছিলেন, “আমার এই পরিণতির জন্য নির্বাচন কমিশন দায়ী। আমি কোনও রাজনৈতিক দলকে সমর্থন করি না। খুবই সাধারণ মানুষ। কিন্তু এই অমানুষিক কাজের চাপ আমি নিতে পারছি না। আমি একজন পার্শ্বশিক্ষিকা। বেতন পরিশ্রমের তুলনায় খুবই কম। কিন্তু এরা আমাকে ছাড় দিল না।” তাঁর মৃত্যুতে গর্জে উঠেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর-এর জন্য কত প্রাণ যাবে? এই প্রশ্নই তুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী। তবে শুধু বাংলা নয় এসআইআর-এর কাজের চাপে দেশজুড়েই একাধিক বিএলও-এর মৃত্যুর খবর সামনে এসেছে।

বসের কুনজরে পড়বেন, উৎসবের মুখে চাকরি পরিবর্তনের কথা ভাবলে বিপদ বাড়বে……

আফগানদের গুঁড়িয়ে দিয়ে তৃতীয় ম্যাচ ১২৭ রানে জিতলেন শ্রেয়সরা

সকাল থেকে রাত পর্যন্ত প্যাকেটের খাবারেই ভরসা? জানুন অজান্তেই শরীরের কতটা ক্ষতি করছেন

রান্নার মাঝেই হঠাৎ শেষ? কিভাবে আগাম জানবেন সিলিন্ডারে গ্যাসের পরিমাণ!

অভিষেকের ধ্বংসলীলা, আফগানদের ২২২ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

বিশ্বকর্মা পুজোয় ডুয়ার্সে ‘মহাকাল রূপী’ হাতির আরাধনায় মাতেন গ্রামবাসীরা

আফগানদের বিরুদ্ধে খুনে মেজাজে ব্যাটিং, ৩০ বলে শতরান করে বিশ্বরেকর্ড অভিষেকের

শিন্ডে গোষ্ঠীকে শিবসেনার প্রতীক বরাদ্দ নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে নির্বাচন কমিশন

ত্রাণ শিবিরে ২৫ জনের অস্বাভাবিক মৃত্যু নিয়ে মণিপুর সরকারকে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

অপহরণের পর বন্দুক দেখিয়ে ২২ বছরের তরুণীকে গণধর্ষণ! নাম জড়াল প্রাক্তন বিজেপি বিধায়কের

‘প্রকৃত বিশ্বকর্মারা তৃণমূলকে বাংলা থেকে সরিয়ে দিয়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

দুই ছেলের হাত ধরে বিয়ের মণ্ডপে ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, সমাজমাধ্যমে দিলেন ছবি

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি

পুজোর মাসে আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর