মোদির সাক্ষাৎপ্রার্থী বঙ্গ বিজেপির শুভেন্দু বিরোধীরা

বঙ্গ বিজেপির অন্দরে ক্রমশ জমাট বাঁধছে শুভেন্দু বিরোধিতা। সেই সূত্রেই এবার সোজা মোদির কাছে শুভেন্দুর বিরুদ্ধে নালিশের তোড়জোড়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায় পঞ্চায়েত নির্বাচনের(Panchayat Election) আগে বঙ্গ বিজেপির(Bengal BJP) শিবির যে আড়াআড়ি ভাগে ভাগ হয়ে গিয়েছে সেটা আবার প্রকাশ্যে চলে এল। শুধু তাই নয়, এই ঘটনার জেরে আরও একবার সামনে চলে এল যে বঙ্গ বিজেপিতে এখন ক্রমশই একা ও কোনঠাসা হয়ে পড়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। গেরুয়া শিবিরে কান পাতলে শোনা যাচ্ছে, গোষ্ঠীকোন্দলে জর্জরিত বঙ্গ বিজেপি এখন আড়াআড়ি ভাগ হয়ে গিয়েছে। বিরোধী দলনেতা ঘনিষ্ঠদের নিয়ে নিজের একটি ‘বৃত্ত’ তৈরি করেছেন। পঞ্চায়েত নির্বাচনে নিজের পছন্দের লোকদের প্রার্থী করতে চাইছেন। দলের শীর্ষ নেতৃত্ব তাঁকে কতখানি পছন্দ করেন, তা প্রমাণে কার্যত উঠে পড়ে লেগেছেন। আর তাঁর এহেন কাজকর্ম ও মনোভাবকে মোটেও ভাল চোখে দেখছেন না দলের আদি নেতা থেকে ক্ষমতাসীন গোষ্ঠীর লোকেরা। তাই শুভেন্দুকে পাল্টা চাপ দিতে চেয়েই এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে আবেদন জানিয়েছেন বঙ্গের বিজেপি সাংসদরা।

আরও পড়ুন জয়ের লক্ষ্যে পঞ্চায়েত ভোটের আগেই জেলায় জেলায় সভা অভিষেকের

ঠিক কী হয়েছে? জানা গিয়েছে, শুভেন্দু অধিকারী এখন কথায় কথায় কেন্দ্রীয় মন্ত্রী থেকে শীর্ষ নেতৃত্বকে চিঠি লেখার নয়া কৌশল নিয়েছেন। রাজ্যে চলতে থাকা কেন্দ্রীয় প্রকল্পে অনিয়মের নতুন নতুন অভিযোগ করে প্রতিদিনই প্রধানমন্ত্রী-সহ কেন্দ্রীয় মন্ত্রীদের চিঠি দেওয়া তাঁর অভ্যাসে পরিণত হয়েছে। এতেই শেষ নয়, সম্প্রতি দলেরই এক নেতাকে তিনি দিল্লি পাঠান বিভিন্ন মন্ত্রকের মন্ত্রী-সহ সংগঠনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা করতে। বঙ্গ বিজেপি নেতৃত্বকে সম্পূর্ণ অন্ধকারে রেখে এভাবে কেন্দ্রীয় মন্ত্রীদের চিঠি লেখা বা ঘনিষ্ঠ নেতাকে রাজধানীতে পাঠানো সহজভাবে মেনে নিতে পারেননি সুকান্ত মজুমদার(Sukanta Majumdar), দিলীপ ঘোষরা(Dilip Ghosh)। তাই শুভেন্দুকে চাপে ফেলতে পাল্টা কৌশল নিয়েছেন তাঁরা। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ১০০ দিনের কাজ, আবাস যোজনার পাশাপাশি রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা করতে চেয়ে চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে। আগামী সপ্তাহে কোনও একদিন প্রধানমন্ত্রী সময় দিতে পারেন তাঁদের, এমনই তথ্য মিলেছে বঙ্গ বিজেপি সূত্রে। তবে রাজ্যের ইস্যুতে মোদির সঙ্গে আলোচনার আবেদন অজুহাত মাত্র। বরং শুভেন্দুকে বার্তা দিতেই বিরোধী শিবিরের নয়া কৌশল বলে জানা গিয়েছে বঙ্গ বিজেপি সূত্রে।

আরও পড়ুন চলতি সপ্তাহেই রেশন ধর্মঘট, শুক্রবারের আগে মিলবে না পরিষেবা

আগামী ১৩ মার্চ সংসদে দ্বিতীয় দফার বাজেট অধিবেশন শুরু হতেই নিজেদের মধ্যে আলোচনা করেছিলেন বঙ্গ বিজেপির কয়েকজন সাংসদ। আলোচনায় ঠিক হয় রাজ্যের কেন্দ্রীয় প্রকল্প, আইনশৃঙ্খলা ও সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করতে চেয়ে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রীকে চিঠি দেবেন। প্রধানমন্ত্রী সময় দিলে তাঁকেই জানানো হবে শুভেন্দু বাংলায় কীভাবে সমান্তরাল দলীয় কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। সেই সঙ্গে এটাও জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর পাশাপাশি বঙ্গ বিজেপির শুভেন্দু বিরোধী গোষ্ঠীর নেতারা দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন। তাঁদের কাছেও তুলে ধরা হবে শুভেন্দুর কীর্তিকলাপ।

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

স্বামীর উপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ সুমিতের স্ত্রী

‘টাইগার ৩’-এর রেকর্ড ভাঙল ‘রামায়ণ’, চার দিনেই বিশ্বজুড়ে আয় প্রায় ৫০০ কোটি

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত বসিরহাট জেলা হাসপাতাল চত্বর

কালীপুজোর রাতে পুলিশের বড় সাফল্য! গ্রেফতার ৩৪১, নিষিদ্ধ বাজি সহ আর যা যা উদ্ধার হল

লিলুয়ার পঞ্চাননতলা বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৬টি দোকান

ভারতের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর আগেই চোটের ধাক্কা নিউজিল্যান্ড শিবিরে! প্রথম একাদশে একাধিক বদল

বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার, স্ত্রী-সন্তানের কাছে ক্ষমা চাইলেন Nvidia-র CEO জেনসেন হুয়াং

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন