স্বাস্থ্য পরীক্ষা করাতে এসএসকেএমে অনুব্রত

গত বুধবারেই বীরভূম থেকে কলকাতায় এসেছিলেন অনুব্রত মণ্ডল। ছিলেন চিনারপার্কের ফ্ল্যাটে। বৃহস্পতিবার প্রায় সাড়ে ৫ ঘণ্টা ধরে চলেছিল ম্যারাথন জেরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বাস্থ্য পরীক্ষা করাতে এসএসকেএমে (SSKM) গিয়েছেন অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবার সিবিআই (CBI) দফতরে হাজিরা দিয়েছিলেন কেষ্ট। প্রায় সাড়ে ৫ ঘণ্টা ধরে চলেছিল ম্যারাথন জেরা। তারপরের দিনেই এসএসকেএমে স্বাস্থ্য পরীক্ষা করাতে গেলেন অনুব্রত। গত বুধবারেই বীরভূম থেকে কলকাতায় এসেছিলেন অনুব্রত মণ্ডল। ছিলেন চিনারপার্কের ফ্ল্যাটে। 

উল্লেখ্য, ভোট পরবর্তী হিংসা মামলায় পঞ্চমবার তলবের পর বৃহস্পতিবার দুপুর ১২ টার মধ্যে তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই মত এদিন তিনি নির্ধারিত সময়ের আগে সল্টলেকে সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে হাজিরা দেন তৃণমূলের দাপুটে নেতা। বৃহস্পতিবার অনুব্রত মণ্ডলকে (ANUBRATA MONDAL) ম্যারাথন জিজ্ঞসাবাদ করেন সিবিআই গোয়েন্দারা। 

সূত্রের খবর, অনুব্রত মণ্ডলকে বৃহস্পতিবার  সিবিআই গোয়েন্দারা জিজ্ঞাসা করেন, ভোটের ফল প্রকাশের দিন অনুব্রত মণ্ডল কোথায় ছিলেন। তিনি কাদের সঙ্গে কথা বলেছেন ওইদিন। নিজের ফোন ছাড়া অন্য কোনও ফোন থেকে কথা বলেছিলেন কি না। পাশাপাশি এদিন অনুব্রত মণ্ডলকে গোয়েন্দারা জিজ্ঞাসা করেন, তাঁর কতজন নিরাপত্তারক্ষী রয়েছেন। অনুব্রত মণ্ডল জবাবে বলেন, পাঁচ-ছজন নিরাপত্তারক্ষী রয়েছে তাঁর। এরপর সিবিআই আধিকারিকরা তাঁর নিরাপত্তারক্ষীদের প্রত্যেকের মোবাইল নম্বর চান। পাশাপাশি তাঁর মেয়ের মোবাইল নম্বরও চান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। অনুব্রত মণ্ডল তাঁদের প্রত্যেকের মোবাইল নম্বর সিবিআই আধিকারিকদের জানিয়ে দেন। ৫ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর অনুব্রত মণ্ডলের বয়ান খতিয়ে দেখছেন সিবিআই আধিকারিকরা।  অন্যদিকে সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে সোজা কলকাতায় চিনার পার্কের বাড়িতে পৌঁছন বীরভূমের কেষ্ট।

বুধবার বীরভূম থেকে কলকাতা আসার আগে অনুব্রত বলেছিলেন, শুক্রবার তাঁর স্বাস্থ্য পরীক্ষা করানোর দিন। ডাক্তাররা তাঁর শারীরিক অবস্থা দেখবেন। জানিয়েছিলেন, তিনি এখনও অসুস্থ। 

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?