BIG BREAKING: সব জল্পনার অবসান, পদ্ম ফেলে ঘাসফুলে অর্জুন

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকেই তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা নিলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ।

Share:

নিজস্ব প্রতিনিধি: সমস্ত জল্পনার অবসান ঘটিয়েই সরাসরি তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন দিলেন পোড় খাওয়া রাজনীতিবিদ অর্জুন সিং। রবিবার ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের উত্তরীয় পরিয়ে দেন ব্যারাকপুরের বিজেপি সাংসদের গলায়। উত্তরীয় পরিয়ে তাঁকে পুরনো দলে স্বাগত জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

দীর্ঘদিন ধরেই অর্জুন সিংয়ের বিভিন্ন মন্তব্যের প্রেক্ষিতে দল বদলের জল্পনা চলছিল। বারবার বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে সরব হয়ে তিনি গেরুয়া শিবিরের অস্বস্তি বাড়িয়েছেন। অবশেষে পুরনো দল তৃণমূল কংগ্রেসে ফিরে এলেন অর্জুন সিং। রবিবার কলকাতায় এসে পৌঁছন অর্জুন সিং। প্রথমে ওঠেন তাজবেঙ্গল হোটেলে। এর পর সেখান থেকে তাঁর গাড়ি যায় ক্যামাক স্ট্রিটে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে। গাড়ি থেকে নেমে তিনি সোজা চলে যান অভিষেকের অফিসে। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ উত্তর ২৪ পরগনা জেলার তৃণমূল কংগ্রেস নেতৃত্বের সঙ্গে সমন্বয় বৈঠকে যোগ দেন। বেশকিছুক্ষণ ধরে চলে সেই বৈঠক। সেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এর পর সেখানেই অর্জুনকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরীয় পরিয়ে দেন। এদিন পুরনো দলে নতুন করে যাত্রা শুরু করার পর  ফেসবুকে নিজের প্রোফাইল ছবি বদল করেন ব্যারাকপুরের সাংসদ। সেখানে দেখা যায়, তৃণমূলের উত্তরীয় গলায় পরে রয়েছেন তিনি।

রবিবার অর্জুন সিং ক্যামাক স্ট্রিটে পৌঁছনোর আগেই ব্যারাকপুর অঞ্চল থেকে তাঁর অনুগামীরা ক্যামাকস্ট্রিটে অভিষেকের অফিসের সামনে ভিড় করতে থাকেন। যা দেখে বোঝা যাচ্ছিল অর্জুনের জোড়াফুল শিবিরে যোগদান কেবল সময়ের অপেক্ষা। এরপর তাজ বেঙ্গল থেকে তাঁর গাড়ি এসে পৌছয় ক্যামাক স্ট্রিটে। 

সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে রাজ্য থেকে বিদায় নিতে পারে বর্ষা, পূর্বাভাস আবহাওয়া দফতরের

উত্তরের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ক্লান্ত জিনপিং, দ্বিপাক্ষিক বৈঠকের পর মোদির সঙ্গে ডিনার এড়িয়ে গেলেন চিনের প্রেসিডেন্ট

ইউক্রেনে ৫০০টির বেশি ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৯

রাজাকে বলির খবরে সতীকুণ্ডে ঝাঁপ দিয়েছিলেন রানি, খণ্ডরুই রাজবাড়ির অজানা গল্প গায়ে কাঁটা দেবে গায়ে

মায়ের বাহন শ্বেত সিংহ, ঘটকবাড়ির দুর্গা প্রতিমায় রয়েছে অভিনবত্ব

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের