ব্রিগেড-সহ ময়দানে সভা-সমাবেশে তৃণমূলকে আর অনুমতি দেবে না সেনা

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপি? হ্যাঁ। সিপিএম? হ্যাঁ? আইএসএফ? হ্যাঁ। তৃণমূল কংগ্রেস? নৈব নৈব চ। ব্রিগেড-সহ কলকাতা ময়দান চত্বরে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে আর কোনও সভা-সমাবেশ করার অনুমতি দেবে না ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় সদর দফতর। সূত্রের খবর, প্রতিরক্ষা মন্ত্রকের নির্দেশ পেয়েই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর ওই নির্দেশের পরেই সোমবার (১ সেপ্টেম্বর) মেয়ো রোডে ‘তৃণমূল কংগ্রেসের ভাষা আন্দোলনের’ মঞ্চ খুলে দেওয়া হয়েছে। যদিও এ বিষয়ে ফোর্ট উইলিয়ামের তরফে আনুষ্ঠানিকভাবে মুখ খোলা হয়নি। যদিও কোনও বিশেষ একটি রাজনৈতিক দলের ক্ষেত্রে প্রতিরক্ষা মন্ত্রক এমন সিদ্ধান্ত নিতে পারে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ‘বিজেপি জমানায় সবই সম্ভব।’

গত কয়েক মাস ধরে বিজেপি শাসিত ওড়িশা, মহারাষ্ট্র সহ একাধিক রাজ্যে বাংলা ভাষীদের উপরে লাগাতার নির্যাতন চলছে। বাংলা ভাষায় কথা বলার অপরাধে পরিযায়ী শ্রমিকদের উপরে চলছে নির্যাতন। আটক করে রাখা হচ্ছে তাঁদের। হেফাজতে নৃশংস নির্যাতন চলছে। বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি তকমা দাগিয়ে দেওয়া হচ্ছে। গত কয়েক মাসে বিজেপি শাসিত রাজ্য থেকে অত্যাচারিত হয়ে বাংলায় ফিরে এসেছেন কয়েক হাজার পরিযায়ী শ্রমিক। বিজেপি’র আইটি সেলের প্রধান অমিত মালবীয় ঘোষণা করে দিয়েছেন, ‘বাংলা বলে কোনও ভাষা নেই।’ অথচ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আবার নবান্ন দখলের স্বপ্নে বিভোর হয়ে জানিয়েছেন ‘বাংলাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে বিজেপি সরকার’।

বিজেপি শাসিত রাজ্যে বাঙালি নির্যাতনের বিরুদ্ধে সরব হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশে ইতিমধ্যেই রাজ্যজুড়ে শুরু হয়েছে বাংলা ভাষা আন্দোলন। ধর্মতলায় প্রতিবাদ মঞ্চ গড়ে প্রতি সপ্তাহে শনি ও রবিবার বিশেষ সভা করছিল তৃণমূল কংগ্রেস। এতদিন সেনার তরফে কোনও আপত্তি না জানানো হলেও এদিন আচমকাই কয়েকশো সেনা সদস্য তৃণমূলের অবস্থান মঞ্চ খুলে দেন। ভারতীয় সেনার তরফে কোনও রাজনৈতিক দলের মঞ্চ খোলার ঘটনা এই প্রথম। মঞ্চ তৈরির সময়ে আপত্তি জানানোর নজির রয়েছে। ফলে ভারতীয় সেনার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। বাংলা ভাষার সমর্থনে আন্দোলনের জন্যই সেনাবাহিনী এমন পদক্ষেপ নিল কিনা, সেই প্রশ্নও উঠেছে। সেনা সূত্রে দাবি করা হয়েছে, ৩১ অগস্ট পর্যন্ত ওই মঞ্চের অনুমতি নেওয়া হয়েছিল। ওই সময়সীমা ফুরিয়ে যাওয়ার পরেই মঞ্চ খুলে দেওয়া হয়েছে।

মেয়ো রোডে মঞ্চ খুলে দেওয়ার খবর জানতে পেরেই ঘটনাস্থলে হাজির হন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ছুটে আসেন পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, ক্রীড়া ও যুবকল্যাণমন্ত্রী অরূপ বিশ্বাস সহ তৃণমূলের শীর্ষ নেতারা। মমতাকে ঢুকতে দেখেই রণে ভঙ দেয় সেনা সদস্যরা। আধ খোলা মঞ্চ রেখেই সুড়সুড় করে ঘটনাস্থল ত্যাগ করেন। আধ খোলা মঞ্চে দাঁড়িয়েই সুর চড়ান মমতা। তাঁর কথায়, ‘আমাদের মাইকের কানেকশন কেটে দিয়েছে। স্টেজ ভেঙে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্যান্ডেল আর্মিকে দিয়ে খুলিয়েছে। আমার আর্মির বিরুদ্ধে কোনও ক্ষোভ নেই। কারণ, আমরা সেনাকে নিয়ে গর্বিত। কিন্তু সেনাকে যখন বিজেপির কথায় চলতে হয়, তখন দেশটা কোথায় যায়, তা নিয়ে সন্দেহ জাগে! এখানে কোনও রাস্তা বন্ধ নেই। শনি এবং রবিবার কর্মসূচি হয়। তার জন্য অনুমতিও নেওয়া ছিল। দরকার হলে পুলিশের সঙ্গে কথা বলতে পারত। আমরাই খুলে দিতাম বা শিফ্‌ট করে দিতাম। সরি টু সে, এটা আর্মি নয়, পিছে মে ক্যায়া হ্যায়? ছুপা রুস্তম বিজেপি হ্যায়।’

এর পরেই তৃণমূল নেত্রী ঘোষণা করেন, ‘বাংলা ভাষা নিয়ে সেনার এমন ভূমিকা নিয়ে আগামিকাল মঙ্গলবার রাজ্যজুড়ে প্রতিবাদ মিছিল করা হবে। মেয়ো রোড থেকে সভা মঞ্চ সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে রানি রাসমণি রোডে। সেখানেই এখন থেকে সপ্তাহে চার দিন বাংলা ভাষাকে অপমানের প্রতিবাদে আন্দোলন গড়ে তোলা হবে।’

বাংলার গর্ব! এবার জাতীয় শিক্ষক তকমা পাচ্ছেন ঝাড়গ্রামের শান্তনু পাত্র

ফের ইরান সফরে ফের পাক সেনাপ্রধান আসিম মুনির, নেপথ্যে কোন পরিকল্পনা?

‘যত বড়ই নেতা হোক, তোলাবাজি করলে দল তার পাশে নেই’, সাফ জনালেন সুকান্ত

বন্যার জলে ডুবে রাস্তা! দরজা দিয়ে ভেলা বানিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হল গর্ভবতী মহিলাকে, তারপর…

‘অন্নপূর্ণা যোজনায় অন্তর্ঘাতের চেষ্টা করেছে তৃণমূল,’ বিস্ফোরক দাবি শমীকের

মুখে গামছা বেঁধে দিনে দুপুরে তৃণমূলনেত্রীর বাড়িতে তাণ্ডব দুষ্কৃতীদের

গোবিন্দাকে নিয়ে কুরুচিকর ভিডিও বানালেই গুণতে হবে ১০০ কোটি টাকা!

ভয়ঙ্কর ঘটনা নিউইয়র্কে! পিৎজা ডেলিভারির সময় বন্দুকবাজের গুলিতে মৃত্যু ভারতীয় যুবকের

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

‘অন্নপূর্ণার টাকা না পেয়ে কে কোথায় আত্মহত্যা করছেন খতিয়ে দেখা দরকার’, পরামর্শ দিলীপের

মহারাষ্ট্রের পর দিল্লি, আইফোনের কিস্তির টাকা জোগাড় করতে না পারায় মরণঝাঁপ শিক্ষকের

আউট হয়েই মেজাজ হারিয়ে শ্রীলঙ্কার পেসারকে গুঁতো যশস্বীর, শাস্তির মুখে পড়বেন ভারতীয় ওপেনার?

টালিগঞ্জের বেআইনি নির্মাণে বুলডোজার অভিযানের উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের