চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: প্রার্থী তালিকা

জেলা বদলালে শুধু সেই জেলার বিধানসভা কেন্দ্রগুলো দেখা যাবে।

লোড হচ্ছে...

চিনে বাড়ছে করোনা: বাংলায় নজরদারি টিম গঠনের নির্দেশ মমতার

নিজস্ব প্রতিনিধি: চিন-সহ বেশ কয়েকটি দেশে করোনা সংক্রমণ আচমকা বৃদ্ধি পেয়েছে। বুধবার  কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ  মন্ত্রী মনসুখ মান্ডব্য দফতরের শীর্ষকর্তাদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে মাস্ক ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করেছেন। সব রাজ্যকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যা রাজ্যের পরিস্থিতির দিকে নজর রাখতে বিশেষ নজরদারি টিম গঠনের সিদ্ধান্ত নিলেন।

বুধবার নবান্ন সভাঘরে আসন্ন সাগরমেলা নিয়ে সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী।  সাগরমেলায় যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, তার জন্য তিনি একাধিক পদক্ষেপের পরামর্শ দিয়েছেন। তার মধ্যে অন্যতম গঙ্গাসাগর মেলায় জঙ্গি হামলা রুখতে জলপথে নজরদারি।

বৈঠকে উপস্থিত ছিলেন  মন্ত্রীর অরূপ বিশ্বাস। তিনি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, চিনে করোনা ভয়াবহ রূপ নিচ্ছে। স্কুল-কলেজ বন্ধ করে দেওয়া হচ্ছে। অরূপ বিশ্বাসের মুখে ওই কথা শুনে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে অবিলম্বে পর্যবেক্ষক টিম গঠনের নির্দেশ দেন। পর্যবেক্ষক দলে যোগীরাজ রায়কে নেওয়ার কথাও বলেছেন।

এদিকে, দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফ থেকে সকলকে করোনার ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রী মনসুখ মান্ডব্যের পৌরহিত্যে এদিন দিল্লিতে উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। সেই বৈঠকে দেশের সার্বিক করোনা পরিস্থিতি খতিয়ে দেখা হয়। গতকাল মন্ত্রকের সচিব রাজেশ ভূষণ সব রাজ্যকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে চিঠি পাঠিয়ে   জিনোম সিকোয়েন্সিংয়ের ওপর জোর দেওয়া হয়েছে। 

আরও পডু়ন কোভিড: বিমানবন্দরে কড়া নজরদারি, বর্ষবরণের উৎসবে লাগামের সিদ্ধান্ত কেন্দ্রের

 

Published by:

Share Link:

More Releted News:

বৃহস্পতি-শুক্রতে শহরে আসতে গেলে হাতে রাখুন অতিরিক্ত সময়, জানাচ্ছে কলকাতা পুলিশ

তালিকায় নাম থাকলেই দেওয়া যাবে না ভোট, নির্বাচন কমিশনের নয়া নিয়ম কী?‌

তৃণমূল কর্মীদের গ্রেফতারি নিয়ে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা কমিশনের

ফোন কোনওভাবেই ‘সুইচড অফ’ রাখা যাবে না, অফিসারদের নয়া নির্দেশ কমিশনের

‘প্রিভেন্টিভ ডিটেনশনের কোনও পরিস্থিতি নেই’, ৮০০ তৃণমূল কর্মী গ্রেফতারের মামলার রায় স্থগিত

বৃষ্টি নাকি ভ্যাপসা গরম? ভোটের লাইনে দাঁড়ানোর আগে জানুন কেমন থাকবে আবহাওয়া

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ