হাড়োয়ায় ক্লাব দখলকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ, জখম একাধিক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ক্লাবের দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার হাড়োয়া। মারপিটের ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের মধ্যে কয়েকজনের মাথা ফেটেছে বলে স্থানীয় সূত্রে খবর। তাঁদের উদ্ধার করে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে বসিরহাটের হাড়োয়া থানার অন্তর্গত কুলটি গ্রাম পঞ্চায়েতের লাউগাছি ঘোষপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার মিলনী সংঘ ক্লাবের দখলকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে বিবাদের সূত্রপাত। প্রথমে বচসা, পরে তা গড়ায় হাতাহাতি ও মারপিটে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। তবে ঠিক কত জন আহত হয়েছেন, সে বিষয়ে এখনও নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। সংঘর্ষের ঘটনার তদন্তে নেমে হাড়োয়ার কুলটি গ্রাম পঞ্চায়েতের লাউগাছি এলাকায় ব্যাপক ধরপাকড় শুরু করেছে পুলিশ। পুলিশ গ্রামে ঢুকতেই পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে কয়েকজন মহিলার বিরুদ্ধে। এমনকি পুলিশের হাত থেকে অভিযুক্তদের ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করা হয় বলে জানা গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।

আরও পড়ুনঃ লোকাল ট্রেন লেটের কারণে স্থগিত হয়ে গেল সেমেস্টারের পরীক্ষা, তাজ্জব ঘটনা মুম্বইয়ে

বিজেপির অভিযোগ, তৃণমূলের লোকজন তাঁদের দলের কর্মী-সমর্থকদের মারধর করেছে। যদিও এই অভিযোগের বিষয়ে তৃণমূলের বক্তব্য এখনও জানা যায়নি। ফলে ক্লাব দখলকে কেন্দ্র করে শুরু হওয়া বিবাদের নেপথ্যে রাজনৈতিক কোনও যোগ রয়েছে কি না, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। নতুন করে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য এলাকায় পুলিশ মোতায়েন রাখা হয়েছে। ক্লাবের দখল নিয়ে বিবাদের প্রকৃত কারণ কী এবং কীভাবে সংঘর্ষ বাধল, তা খতিয়ে দেখা হচ্ছে। গোটা পরিস্থিতির দিকে নজর রাখছে পুলিশ।

৮,০০০ টাকার বিশাল ছাড়! ১৬ হাজারের কমে মিলবে OnePlus N6 Lite

সামান্য কথা কাটাকাটি থেকে তুমুল বচসা, বাবার এক ঘুষিতে প্রাণ হারালেন ছেলে

ডিলিমিটেশন বাতিলের দাবিতে হাইকোর্টে মামলা দায়ের, কলকাতা পুরসভায় আদৌ ভোট হবে?

চায়ের আড্ডা জমান মেথির নিমকি দিয়ে, রইল বানানোর সহজ পদ্ধতি

চিংড়িঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালু ডিসেম্বরেই, সুখবর দিলেন রেলমন্ত্রী

‘টাকা নিজের কাছেই রাখ, আমি মায়ের কাছে চললাম,’ বিদায় বেলায় বাবাকে বার্তা ছেলের

আচমকা কেন গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করার হুঁশিয়ারি দিলেন কৌস্তভ বাগচি!

লাইসেন্সের বিনিময়ে স্কুলের কাছ থেকে ১০০ কোটি ঘুষ! গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী

কবে কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল? দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

হায় রে বাংলাদেশ! জামায়াতের সন্ত্রাসীদের বাধায় দিনের আলোয় কবর দেওয়া গেল না মুক্তিযোদ্ধাকে

চোরবাগান থেকে শিক্ষা, কালীপুজো ও ছটের প্রস্তুতি নিয়ে জরুরি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলবেন মুস্তাফিজুর রহমান, বিসিবির কাছে NOC চেয়ে আর্জি

বিক্রি হতে যাচ্ছিল নীল আর্মস্ট্রংয়ের শৈশব কাটানো বাড়ি, বাঁচিয়ে দিলেন এক বিমান চালক

লোকাল ট্রেন লেটের কারণে স্থগিত হয়ে গেল সেমেস্টারের পরীক্ষা, তাজ্জব ঘটনা মুম্বইয়ে