বিধানসভার গেটে এসএফআই সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

Share:

নিজস্ব প্রতিনিধি: এসএফআইয়ের বিধানসভা অভিযানকে কেন্দ্র করে শুক্রবার অশান্ত পরিবেশের সৃষ্টি হয় বিধানসভার গেটে। বিক্ষোভ দেখাতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন এসএফআই(SFI) সমর্থকরা। ছবি তুলতে বিধানসভার লোহার গেটের রেলিং এর ওপর উঠে দাঁড়ানোর চেষ্টা করা এসএফআই কর্মীরা ।পুলিশ তাদের নামাতে গেলে বেধে যায় সংঘর্ষ ।ঘটনাস্থল থেকে পুলিশ এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য সহ এসএফআই সমর্থকদের গ্রেফতার করে।

এদিন আঁটসাঁট নিরাপত্তা সত্ত্বেও আটকানো যায় না এসএফআইয়ের বিক্ষোভ। পুলিশের চোখ এড়িয়ে বিধানসভার(Assembly) গেটে উঠে পড়েন এসএফআইয়ের সমর্থকরা। পুলিশের চোখে ধুলো দিয়ে শুক্রবার বিধানসভায় বেশ কিছু এসএফআই সমর্থক গেটের সামনে পৌঁছে যান। সে সময় বিধানসভার গেটের সামনে গুটি কয়েক পুলিশ কর্মী ছিলেন। সমর্থকরা বিধানসভার ভিতরে ঢোকার চেষ্টা করেন। তখনই পুলিশ তাঁদের বাধা দেওয়ার চেষ্টা করে। এর পরই সেই নিরাপত্তা ভেঙে কয়েক জন সমর্থক বিধানসভার গেটে উঠে পড়েন। গেট ধরে ঝাঁকাতে থাকেন। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশবাহিনী আসে। শুরু হয় ধস্তাধস্তি। এসএফআইয়ের(SFI) সমর্থকদের প্রিজ়ন ভ্যানে টেনেহিঁচড়ে গ্রেপ্তার করা হয়।

এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য এই মিছিল জানান, “পুলিশ বলেছিল মিছিল করতে দেবে না। আমরা মিছিল করেছি। বিধানসভায় যেতে দেব না বলেছিল। কিন্তু আমরা বিধানসভার গেটে পৌঁছে প্রমাণ করেছি। আন্দোলনে বাম ছাত্রদের রোখা যাবে না।” এদিন সকাল থেকেই শিয়াল দেওয়া হাওড়া স্টেশনে দফায় দফায় এসে পাই সমর্থকরা জড়ো হলে তাদের মিছিল করতে দেয় না পুলিশ গ্রেফতার করা হয়। কলেজস্ট্রিট (College St.)এলাকাতেও এ আই ডি এস ওর ছাত্র কর্মীরা মিছিল করতে গেলে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

ত্রিপুরার মেডিকেল কলেজে পড়াচ্ছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা শেখ হাসিনার দলের প্রাক্তন সাংসদ

বান্দ্রায় ছয়তলার বাড়ি বানাচ্ছেন সলমান, বিষ্ণোই গ্যাংয়ের ভয়ে গ্যালাক্সি ছাড়ছেন?

মোবাইল টাওয়ার বসানোর টোপ দিয়ে ১৩ লক্ষ টাকার প্রতারণা, সর্বস্বান্ত সন্দেশখালির বাসিন্দা

বহরমপুরে TMC যুব নেতার বাগানবাড়িতে চলল বুলডোজার, কড়া পদক্ষেপে প্রশাসন

বিদেশের মাটিতে অন্য মহিলার সঙ্গে ঘনিষ্ঠ কবির, কৃতির সঙ্গে প্রেম ভাঙল নাকি?

গলায় ১০ ফুট অজগর জড়িয়ে ছবি, কড়া আইনি ব্যবস্থার নির্দেশ বনমন্ত্রীর

শিশুসন্তানকে বাঁচাতে গিয়ে ধ্বংসস্তূপে প্রাণ দিলেন মা

চুপিসাড়ে সাতপাকে বাঁধা পড়লেন হার্দিক-মাহিকা, ভাইরাল জুটির বিয়ের ছবি

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’

বিনা ভাড়ায় নিয়ে যেতে আপত্তি, অটোরিকশা চালককে অকথ্য ভাষায় গালিগালাজ পুলিশ কর্মীর

পুজো হোক বা বিশেষ দিন,  এবার ঘরেই বানিয়ে নিন সুগন্ধি ‘বাসন্তী পোলাও’