নারকেলডাঙায় বিদ্যুৎ চুরির প্রতিবাদ করায় হামলা, সংঘর্ষ

বিদ্যুৎ চুরির প্রতিবাদ করায় এক ব্যক্তির ওপর হামলার অভিযোগ উঠল। বন্দুকের বাট দিয়ে এক যুবককে মারধর করার অভিযোগ।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিদ্যুৎ চুরির প্রতিবাদ করায় এক ব্যক্তির ওপর হামলার অভিযোগ উঠল। বন্দুকের বাট দিয়ে এক যুবককে মারধর করার অভিযোগ। সোমবার গভীর রাতে এই বিষয়কে কেন্দ্র করে বচসা ও সংঘর্ষ বাধে নারকেলডাঙার কসাইবস্তি এলাকায়। অবশেষে পুলিশের হস্তক্ষেপে শান্ত হয় পরিস্থিতি। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত-সহ বেশ কয়েকজনকে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নারকেলডাঙার কসাইবস্তি এলাকার বাসিন্দাদের বেশ কয়েকমাস ধরে বিদ্যুতের বিল অস্বাভাবিক ভাবে বেশি আসছিল। বারবার একই ঘটনা ঘটতে থকায় অবশেষে কারণ খুঁজতে তৎপর হন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, এই ঘটনার নেপথ্যে রয়েছে মহম্মদ শাহিদ নামে এলাকারই এক বাসিন্দা। মহম্মদ শাহিদের বিরুদ্ধে আগে থেকেই বিদ্যুৎ চুরির অভিযোগ ছিল। স্থানীয়দের সন্দেহ সেই-ই এই কাণ্ড ঘটাচ্ছে। এর পর গোটা ঘটনা জানিয়ে বিদ্যুৎ বন্টনকারী সংস্থা সিইএসসি-তে অভিযোগ জানানো হয়। মহম্মদ ওয়াসিম নামে এলাকার বাসিন্দা সিইএসসি-তে অভিযোগ জানান। আর এর পর থেকে শুরু হয় সমস্যার।

অভিযোগ, তার বিরুদ্ধে অভিযোগ জানানোর পর সোমবার রাতে ওয়াসিমের উপর চড়াও হয় মহম্মদ শাহিদ ও তার দলবল। ওয়াসিমকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করে সে। পরে বন্দুকের বাট দিয়ে ওয়াসিমকে  মারধর করা হয়। এর পর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।  খবর দেওয়া হয় থানায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় নারকেলডাঙা থানার পুলিশ। অবশেষে পুলিশের হস্তক্ষেপে বচসা ও হামলা থামে। বেশকিছুক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মঙ্গলবার সকালে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে শাহিদ এবং আরও কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। একইসঙ্গে এদিন বাজেয়াপ্ত করা হয়েছে বেআইনি আগ্নেয়াস্ত্র। উল্লেখ্য ওভিযুক্ত শাহিদের নামে একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছ পুলিশ।

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি