কলকাতা হাইকোর্টের নির্দেশে জট কাটল বাগবাজার সর্বজনীন দুর্গাপুজোর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ১০৮ বছরের প্রাচীন বাগবাজার সর্বজনীন দুর্গাপুজোর কমিটি গঠন নিয়ে দীর্ঘদিনের জটিলতার অবশেষে অবসান হল। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য রায় দিয়ে জানিয়ে দেন, যে পদ্ধতিতে পুজো কমিটি গঠন করা হয়েছে, তা সঠিক। একই সঙ্গে বহাল রাখা হয়েছে নিম্ন আদালতের রায়। আবেদনকারী রবিশংকর সেনগুপ্তের আবেদনও খারিজ করে দিয়েছে আদালত।

গত ৩০ আগস্ট নিম্ন আদালতের নির্দেশে দুই বিশেষ পর্যবেক্ষকের নজরদারিতে পুজো কমিটির নির্বাচন হয়। মোট ৭৭ জন ভোটারের মধ্যে ৬৬ জন ভোট দেন। কিন্তু সাধারণ সম্পাদক পদে দুই প্রতিদ্বন্দ্বী-একই পরিবারের দুই ভাই গৌতম ও ভাস্কর নিয়োগী-৩৩টি করে ভোট পাওয়ায় তৈরি হয় নতুন জট। ১২ জন কার্যকরী সদস্যের মধ্যেও চারজন ৩২টি করে ভোট পান। ফলে সেখানেও দেখা দেয় সমতা। যদিও কোষাধ্যক্ষ পদে নির্বাচন সম্পন্ন হয়।

আরও পড়ুনঃ ‘চন্দ্রনাথ রথকে খুন করেছে ভাইপো গ্যাং,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

পরিস্থিতি সামাল দিতে দুই পর্যবেক্ষক নিজেদের মধ্যে বিষয়টি মিটিয়ে নেওয়ার পরামর্শ দেন। এক পক্ষ সভাপতির ‘কাস্টিং ভোেট’-এর দাবি তুললেও অন্য পক্ষ তা মানেনি। পরে নিম্ন আদালত জানায়, সভাপতি নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। সেই রায়ের বিরুদ্ধেই হাই কোর্টে মামলা হয়। পাশাপাশি ভোটকেন্দ্রে অশান্তি ও ধাক্কাধাক্কির অভিযোগও ওঠে। ১৯১৯ সালে ‘নেবুবাগান বারোয়ারি দুর্গাপূজা’ নামে এই পুজোর সূচনা। ১৯৩২ সালে সোসাইটি অ্যাক্টে নথিভুক্ত হয়। দীর্ঘ ১২ বছর পর নির্বাচন ঘিরে তৈরি হওয়া জট অবশেষে আদালতের রায়ে মিটল।

উচ্চমাধ্যমিকের পর এই কোর্সগুলি করলেই কেল্লাফতে! শুরুতেই মিলবে প্রতি মাসে ৫০ হাজার টাকা বেতন

বিজেপিতে যোগ দিচ্ছেন দেব! সুকান্ত সাক্ষাতের পর বাড়ছে জল্পনা

ছেলের কাছে পড়াশোনা করে দশম শ্রেণির পরীক্ষায় সবাইকে চমকে দিলেন মূক-বধির মা

ভেঙে গেল শচিনের করা বিশ্বরেকর্ড, কে ইতিহাস গড়ল জানেন?

ধারাবাহিকে ডেবিউ করতে চলেছেন কোয়েল, সাংসদ পদে ইতি টেনে নতুন ইনিংস নায়িকার

‘চন্দ্রনাথ রথকে খুন করেছে ভাইপো গ্যাং,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

রামমন্দির তৈরির প্রস্তাব দিয়েছিলেন রেজিনগর উপনির্বাচনে সেই শাখারভকেই প্রার্থী করল বিজেপি

সল্টলেকে ফুটপাত দখলমুক্ত করতে সারপ্রাইজ ভিজিটে পুরমন্ত্রী অগ্নিমিত্রা

শেখ হাসিনার দলের সাধারণ সম্পাদক-সহ সাতজনকে মৃত্যুদণ্ড দিল আদালত

‘বিরোধী দলনেতার সঙ্গে ছিল, এটাই চন্দ্রনাথের বড় অপরাধ’, আক্ষেপ শুভেন্দুর

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

তিন বছরের শিশুকে কামড়ে টেনে নিয়ে গেল কুকুর, CCTV-তে ধরা পড়ল ভয়াবহ দৃশ্য

‘নন্দীগ্রামে উপ নির্বাচনে কল্পনাতীত মার্জিনে জিতব’, হুঙ্কার মুখ্যমন্ত্রীর

সঙ্কটজনক জেলবন্দি ইমরান, অস্ট্রেলিয়া সরকারের হস্তক্ষেপ চাইলেন ৭ প্রাক্তন অধিনায়ক