Over Draft কাণ্ডে বন্ধ হতে পারে বঙ্গ বিজেপি’র Bank Account

অ‌্যাকাউন্টটি বিজেপির রাজ‌্য শাখার হওয়ার জন‌্যই বিধি ভেঙে এই বিশেষ সুবিধা ‌দেওয়া হয়েছে কিনা, তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ধাক্কার পর ধাক্কায় রীতিমত বেসামাল দশা বঙ্গ বিজেপির(Bengal BJP)। ৫০ কোটি টাকার Over Draft কাণ্ডে এবার বঙ্গ বিজেপির Bank Account বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। রাষ্ট্রায়ত্ত Punjab National Bank বা PNB-তে তাঁদের যে Bank Account রয়েছে সেখান থেকে আগেই লেনদেনের ওপর সাময়িক নিষেধাজ্ঞা চাপিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এবার তাঁরা বঙ্গ বিজেপিকে চিঠি পাঠিয়ে জানিয়ে দিয়েছে, ৫০ কোটি টাকারও বেশি Over Draft নেওয়ার সুবিধাযুক্ত ওই Current Account থেকে নেওয়া ঋণের বিশদ তথ‌্য জানান। দু’পাতার ওই চিঠিটিকে ব্যাঙ্ক কর্তৃপক্ষই কার্যত নোটিস বলে ধরে নেওয়ার কথা জানিয়ে দিয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্বকে। নির্দেশিকা না মানা হলে অ‌্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে বলেও স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে ওই চিঠিতে।

আরও পড়ুন আলাপন মামলা সুপ্রিম কোর্টের বৃহত্তর বেঞ্চে, ধাক্কা কেন্দ্রের

PNB-তে বঙ্গ বিজেপির যে Bank Account ঘিরে এই জটিলতা দেখা দিয়েছে তার নম্বর 0085002100022893। PNB’র যে শাখায় এই অ্যাকাউন্ট রয়েছে সেখানে রাজ‌্য বিজেপির বিভিন্ন শাখার অ‌্যাকাউন্টও রয়েছে। এখন গোটা ঘটনায় প্রশ্নের মুখে পড়ে গিয়েছে বঙ্গ বিজেপি। প্রশ্ন কোথায়? একটি রাজনৈতিক দলের ব‌্যাংক অ‌্যাকাউন্টে ৫০ কোটি টাকারও বেশি ওভারড্রাফট নেওয়ার সুবিধা থাকার বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। অ‌্যাকাউন্টটি বিজেপির রাজ‌্য শাখার হওয়ার জন‌্যই বিধি ভেঙে এই বিশেষ সুবিধা ‌দেওয়া হয়েছে কিনা, তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। Over Draft সংক্রান্ত বিধিভঙ্গের জেরেই যাবতীয় জটিলতা না কি আরও গুরুতর কোনও গরমিল ধরা পড়েছে গোটা প্রক্রিয়ায়, তা নিয়েও গুঞ্জন দানা বাঁধছে। বিজেপির রাজ‌্যস্তরের নেতারা এই বিষয়ে মুখ খুলতে নারাজ। বিষয়টি দিল্লিতে বি এল সন্তোষ-সহ নেতৃত্বকে রাজ্য নেতৃত্বের তরফে আগেই জানানো হয়েছে। দিল্লি থেকে ব‌্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হচ্ছে।

আরও পড়ুন লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রীর খরচের হিসাব দিন, মমতাকে কেন্দ্র

ব্যাংক সূত্রে প্রাথমিক খবর, একটি বড় পরিমাণ Over Draft হয়ে আছে। সেটিই পূরণ করতে বলা হয়েছে। তবে বিষয়টি আরও গুরুতর কিছু কি না, তা-ও এখনই নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না বলেই সংশ্লিষ্ট সূত্রের খবর। বঙ্গ বিজেপি সূত্রে জানা গিয়েছে, ব্যাঙ্কের তরফে যে চিঠি পাঠানো হয়েছে তাতে কারেন্ট অ‌্যাকাউন্ট সংক্রান্ত যাবতীয় শর্ত সবিস্তারে উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে লেনদেনের ক্ষেত্রে ওইসব নির্দেশিকা না মানা হলে অ‌্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে বলেও স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে। লেনদেনের ক্ষেত্রে Reserve Bank of India বা RBI’র নির্দেশিকা লঙ্ঘন ধরা পড়লে প্রয়োজনে ওই অ‌্যাকাউন্ট বন্ধও করে দেওয়া হতে পারে বলেও জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কেন এই পরিস্থিতি তৈরি হল আর তা কাদের জন্য হল তা খতিয়ে দেখতে এখন বিজেপির শীর্ষ নেতৃত্ব বাংলায় দলের সংগঠনের কোন জেলা, কোন শাখায় কত খরচ, সেখানে কোন কর্মসূচি হয়েছে, সাংগঠনিক অবস্থা কেমন, সবকিছুরই খোঁজ নিচ্ছে। যাবতীয় তথ‌্য যাচাই করা চলছে।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের