বড়তলায় পথশিশুকে যৌন নির্যাতনে দোষী সাব্যস্ত রাজীব, মঙ্গলে সাজা ঘোষণা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  বড়তলায় ফুটপাথ থেকে তুলে নিয়ে গিয়ে  শিশুকন্যাকে যৌন হেনস্থার অভিযোগে যুবককে দোষী সাব্যস্ত করল ব্যাঙ্কশাল আদালত।  এই ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছেন  রাজীব ওরফে গোবরা। মঙ্গলবার ( ১৮ ফেব্রুয়ারি ) এই  মামলায় সাজা ঘোষণা করবেন বিচারক। চার্জশিট জমার ২৬ দিনের মাথায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল আদালত । 

গত ৩০ নভেম্বর বড়তলা থানায় শিশু নিখোঁজের অভিযোগ জানিয়েছিলেন ফুটপাথবাসী এক দম্পতি। কয়েক ঘণ্টা পরে ফুটপাত থেকে উদ্ধার হয় শিশুটি  ।  একরত্তিকে সঙ্গে সঙ্গে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।   এই ঘটনার পর গত ৪ ডিসেম্বর ঝাড়গ্রাম থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।  এরপরেই তাকে শিশুকন্যাকে যৌন নির্যাতনের দায়ে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল ব্যাঙ্কশাল আদালত।

উল্লেখ্য, বড়তলার ফুটপাথের যেখানে শিশুটিকে পাওয়া যায়, সেখান থেকে মাত্র ১০০ মিটার দূরেই তার বাবা-মায়ের বাস ।  সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় শিশুটির পরিবারকে। যৌনাঙ্গ ছাড়াও শিশুটির শরীরের একাধিক জায়গায় ক্ষতচিহ্ন রয়েছে বলে পুলিশি তদন্তে জানা যায় । এরপরেই   ভারতীয় ন্যায় সংহিতার ১৩৭(২), ৬৫(২) এবং শিশু সুরক্ষা আইন (পকসো)-এর ৬ নম্বর ধারায় একাধিক মামলা দায়ের হয়েছিল । এই আবহে মঙ্গলবার ( ১৮ ফেব্রুয়ারি) শিশুকন্যাকে যৌন নির্যাতনের ঘটনায় সঙ্গে জড়িত অভিযুক্তের সাজা ঘোষণা করবে আদালত। 

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

হরমুজের কাছে LPG ট্যাঙ্কারে ড্রোন হামলা! জাহাজে ছিলেন ৯ ভারতীয়, কেমন আছেন তাঁরা?

১০ টাকা ভাড়া নিয়ে তুমুল ঝগড়া, স্ত্রী ও সন্তানের সামনেই পিটিয়ে খুন অটোচালককে

ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহে দুর্যোগের পূর্বাভাস

ট্রেনের তলায় লুকিয়ে সীমান্ত পারাপার? গেদে-পেট্রাপোলে বসছে ‘আন্ডার-ফ্রেম ক্যামেরা’

ফের দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির সম্ভাবনা, রাস্তায় বের হওয়ার আগে সাবধান! জারি সতর্কতা

পুজোয় চুলের জেল্লা বাড়াতে চান? করুন ‘ডিম থেরাপি’

সুদানে ফের সোনার খনি ধসে মৃত্যু ১১ শ্রমিকের, ধ্বংসস্তূপে আটকে বহু! চলছে উদ্ধারকাজ

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

Asian Games 2026: ভারতের দাপট অব্যাহত, শুটিংয়ে এল আরও একটি রুপোর পদক

অ্যামাজনে ১২,০০০ টাকারও বেশি সস্তা হল Google Pixel 10 স্মার্টফোন!

খোসা সহ নাকি খোসা ছাড়া? জানুন সেদ্ধ ডিম সংরক্ষণের সহজ পদ্ধতি