দোলের ছুটিতে বেহালার স্কুলে দুঃসাহসিক চুরি, উধাও নগদ ১০ হাজার টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি: দোল ও হোলি উপলক্ষে শুক্র এবং শনিবার স্কুল বন্ধ ছিল। টানা তিন দিন ছুটি সরকারিভাবে। সোমবার থেকে ফের স্কুল খোলার কথা। কিন্তু রবিবার সকালে বেহালার বাণী তীর্থ গার্লস হাইস্কুলে(Behala Banitritha Girl’s High School) গাছে জল দিতে এসে কেয়ারটেকার দেখেন স্কুলের একাধিক তলে একাধিক দরজার তালা ভাঙ্গা। সমস্ত ঘরে একের পর এক আলমারি দুষ্কৃতীরা ভেঙেছে। ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ফাইলপত্র ও জরুরী কাগজপত্র। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পর্ণশ্রী থানা(Parnashree P.S.)। স্কুলের আলমারির লকার ভেঙ্গে ক্যাশ বাক্স থেকে উধাও হয়েছেন প্রায় দশ হাজার নগদ টাকা। দোল ও হোলি উপলক্ষে ছুটি থাকার সুযোগ নিয়েই দুষ্কৃতীরা ওই স্কুলে লুটপাট চালিয়েছে।

স্কুলের প্রধান শিক্ষিকা শর্মিষ্ঠা চক্রবর্তীর দাবি, দুষ্কৃতীদের মধ্যে কেউ একজন পরিচিত রয়েছেন। যে কিনা জানেন স্কুলের কোথায় নগদ টাকা এবং জরুরি কাগজপত্র থাকে।বেহালা বাণিতীর্থ গার্লস হাই স্কুল শুক্র ও শনিবার স্কুল বন্ধ ছিল। রবিবার সকালে কেয়ারটেকার গাছে জল দিতে এসে দেখেn কুলাপসেবল গেটের তালা ভাঙা।টিচার ইনচার্জের ঘর এবং আরেকটি ঘরেরও তালা ভাঙা ।ঘরের মধ্যে থাকা সাতটি আলমারি ভাঙা ।টিচার ইনচার্জ জানাচ্ছেন, একটি আলমারি থেকে প্রায় দশ হাজার টাকা মতন চুরি হয়ে গেছে এবং বাদবাকি আলমারি গুলো থেকে বিভিন্ন ফাইল লন্ডভন্ড করা হয়েছে ।

পর্ণশ্রী থানার পুলিশ তদন্ত করছে। স্কুলের পক্ষ থেকে লিখিত অভিযোগ জানানো হয়েছে। পুলিশ ওই স্কুলের আশেপাশে রাস্তায় থাকা সিসিটিভি’র(CCTV) ফুটেজ খতিয়ে দেখছে। পুলিশ ঘটনার স্থল থেকে দুষ্কৃতিদের আঙ্গুলের ছাপ উদ্ধার করেছে। একাধিক দুষ্কৃতীর উপস্থিতি সেখানে ছিল বলে পুলিশ পায়ের ছাপ পেয়েছে। স্কুলের কেয়ারটেকার ও প্রধান শিক্ষিকার জবানবন্দী সংগ্রহ করেছে পুলিশ। সোমবার তদন্তে ফের ওই স্কুলে পুলিশ যাবে বলে জানা গিয়েছে।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6