Loading live market data...
Loading active stocks...
Connecting...

মোদির ৯ বছরের পূর্তি, ১ মাসে বাংলায় ২৯৪ সভা বিজেপির

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৯ বছরকালের শাসনের পূর্তিতে ৩০ মে থেকে ৩০ জুনের মধ্যে বাংলার প্রত্যেক বিধানসভা কেন্দ্রে সভা করবে বিজেপি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার(Bengal) মাটিতে ২৪’র ভোটের প্রস্তুতি জোর কদমে শুরু করে দিতে চাইছে পদ্মশিবির। আর তার জন্য এবার দলের কেন্দ্রীয় নেতৃত্ব নির্দেশ পাঠিয়েছে বঙ্গ বিজেপি(BJP) নেতৃত্বকে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) ৯ বছর শাসনকালের পূর্তি উপলক্ষ্যে প্রতিটি বিধানসভা কেন্দ্রে(Assembly Seats) একটি করে প্রকাশ্য সভা(Public Meeting) করতে হবে। অর্থাৎ রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে হবে বিজেপির ২৯৪টি সভা। আর সেটাও করতে হবে আগামী ১ মাসের মধ্যে। রাজ্যের কোন আসনে দল শক্তিশালী কিংবা কোন কেন্দ্রে দুর্বল— প্রকাশ্য সমাবেশ করার ক্ষেত্রে আপাতত সেই সমীকরণ মাথায় রাখার প্রয়োজন নেই বলেও দলের রাজ্য নেতৃত্বকে নির্দেশ দিয়েছেন দলের কেন্দ্রীয় নেতৃত্ব। অন্তত সূত্রে তেমনটাই জানা যাচ্ছে।

আরও পড়ুন চলতি বছরেই জনগণনা, কী করবেন মমতা, তাকিয়ে জনতা

এদিন দিল্লিতে নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান হয়ে গিয়েছে। এরপরেই আগামী ২-৩ দিনের মধ্যেই রাজ্যে ফিরে এই কর্মসূচির জন্য ঝাঁপাবেন বাংলার বিজেপি নেতারা। এবিষয়ে যোগাযোগ করা হলে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, ‘৩০ মে থেকে ৩০ জুনের মধ্যে বাংলার প্রত্যেক বিধানসভা কেন্দ্রে আমরা সভা করব। সেরকমই সিদ্ধান্ত হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে বাংলার প্রত্যেক লোকসভা আসনও কভার হয়ে যাবে।’ এরাজ্যের এক-একটি বিধানসভা আসনের মধ্যে বিজেপির গড়ে তিন থেকে চারটি করে মণ্ডল কমিটি রয়েছে। সেক্ষেত্রে ২৯৪টি আসনের প্রতিটিতে একটি করে সভা করার অর্থ, একসঙ্গে তিন কিংবা চারটি মণ্ডলকে সম্মিলিত করে প্রকাশ্য সমাবেশ করতে হবে বিজেপি। সেইমতোই নেওয়া হবে জনসংযোগ কর্মসূচি। এছাড়াও ২০২৪ সালের লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে রাজ্যজুড়ে এক হাজার জনসমাবেশের লক্ষ্যমাত্রা নিয়েছে বঙ্গ বিজেপি।

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের