দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

১জুন শেষ দফার ভোটের দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি

নিজস্ব প্রতিনিধি: ঘূর্ণিঝড় সরতেই এক ধাক্কায় চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাড়লো তাপমাত্রা। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ বেশি থাকায় সঙ্গে রয়েছে অস্বস্তিকর গুমোট গরম। আগামী পহেলা জুন লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটের দিন অর্থাৎ শনিবার ঝড়-বৃষ্টি পূর্বাভাস দিল আবহাওয়া দফতর । মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত এই খবর জানান। তিনি বলেন,উত্তরবঙ্গের(North Bengal) জেলাগুলির জন্য ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও দক্ষিণের জেলাগুলিতে সেভাবে আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই তিন জেলায় মঙ্গল এবং বুধবার ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। দার্জিলিং এবং কালিম্পং- এ ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে।শেষ দফার ভোটের দিনে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যজুড়ে।দক্ষিণের(South Bengal) যে যে জেলায় ভোট রয়েছে সেই জেলাগুলিতেও বৃষ্টির দাপট থাকবে।বর্ষা প্রবেশ করছে কবে ?কেরলে কবে প্রবেশ করবে বর্ষা? মূল ভূখণ্ডে বর্ষা প্রবেশ করার পরেই রাজ্যে বর্ষা ঢুকবে ।সেই সম্পর্কে স্পষ্ট বার্তা তখনই দিতে পারবে আবহাওয়া দফতর। তার আগে কিছু বলা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত।

এদিকে,ঘূর্ণিঝড় রিমলের তাণ্ডবে যথেষ্টই প্রভাব পড়েছে নদিয়ায়। রবিবার মধ্যরাত থেকে সোমবার বিকেল পর্যন্ত চলে অতি ঝড়ো হওয়ার সাথে ভারী বৃষ্টি, আর তাতেই ব্যাপক ক্ষতির মুখে পড়তে হলো নদিয়ার কলা চাষী এবং আখ চাষীদের। একটানা ঝড়ো হওয়ার কারণে মাটিতে লুটিয়ে শুয়ে গেছে কলা গাছগুলি, এছাড়াও শুয়ে পড়েছে বিঘা বিঘা জমিতে চাষ করা আখ গাছ। আর এই নিয়ে দুশ্চিন্তায় এখন চাষিরা। তারা জানাচ্ছেন এই ঝড়ে অতিরিক্ত ক্ষতি হল তাদের। একমাত্র আখ চাষ ও কলা চাষের উপরে নির্ভর করে চলে সারা বছর সংসার। কিন্তু এই প্রবল ঝড়ে যে ক্ষতি হয়েছে তা এখন মাথায় হাত তাদের।

Published by:

Share Link:

More Releted News:

বিজেপিকে রুখতে মমতার পাশে কেজরিওয়াল, তৃণমূলের প্রার্থীদের হয়ে প্রচারে আসছেন আপ সুপ্রিমো

নৈহাটিতে তৃণমূলপন্থী ক্লাবে বসে ভোটার স্লিপ বিলি! BLO-কে হাতে নাতে ধরল বিজেপি

যাদবপুরে নাবালিকাকে দেড় বছর ধরে আটকে রেখে যৌন নিগ্রহ, ধৃত যুবক

‘২৫০ আসন পাবে তৃণমূল,’ প্রথম দফার ভোটের পরেই ভবিষ্যদ্বাণী ইউসুফ পাঠানের

পাঁশকুড়ায় ইভিএম বদলে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর, চাঞ্চল্য

ময়নায় ইভিএম মেশিন বুথ থেকে নিয়ে যাওয়ার সময় বিজেপির হামলা, ১০ জন তৃণমূল এজেন্ট আহত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ