দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শুক্রবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি এবং রবিবার থেকে টানা ৩ দিন কলকাতায় হবে ঝড়-বৃষ্টি

নিজস্ব প্রতিনিধি: বুধবার উত্তরের উপরের দিকের ৫ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। মালদহ এবং দক্ষিণ দিনাজপুরের কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা। বুধবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত এই খবর জানান । তিনি বলেন,দক্ষিণ বঙ্গের হাওড়া, হুগলি, কলকাতা এবং উপকূলের দুই জেলা বাদ দিয়ে বাকি সব জেলায় বিক্ষিপ্ত হালকা ও মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে। বৃহস্পতিবারও এই একই আবহাওয়া বজায় থাকবে।

১৪ জুন শুক্রবার উত্তরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হবে। দক্ষিণের প্রায় সমস্ত জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বীরভূম ,পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলায় অনেকটা অংশ জুড়ে বৃষ্টি হবে। ১৬,১৭ এবং ১৮ জুন উত্তরে ভারী এবং দক্ষিণের সমস্ত জেলায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে। ১৩,১৪,১৫ জুন পশ্চিমের ৩ জেলা পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, এবং পুরুলিয়া জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা থাকবে। ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় মৃদু তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলায় চূড়ান্ত আর্দ্র এবং ঘর্মাক্ত আবহাওয়া থাকবে। এর মধ্যে ১৫ জুন ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, বাঁকুড়া ,পুরুলিয়া, দুই মেদিনীপুরের কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টি এবং ৩০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে শুরু করবে।

১৫ এবং ১৬ জুন দক্ষিণের(South Bengal) সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা হাওয়ার পূর্বাভাস জারি করা হয়েছে। সেদিন রাজ্যে কোথাও তাপপ্রবাহ থাকছে না। ১২ , ১৩ এবং ১৪ জুন কোনো বৃষ্টি পাবে না কলকাতা(Kolkata)। ১৫ তারিখ খুব সামান্য বৃষ্টি পেতে পারে।১৬, ১৭ এবং ১৮ জুন কিছুটা আশানুরূপ বৃষ্টি পাবে কলকাতা।মৌসুমী বায়ু নিয়ে দিল্লির মৌসম ভবন ১৪ তারিখের আগে কোনো পূর্বাভাস দেওয়ার জায়গায় নেই বলে সোমনাথবাবু এদিন জানিয়ে দেন।

Published by:

Share Link:

More Releted News:

বিজেপিকে রুখতে মমতার পাশে কেজরিওয়াল, তৃণমূলের প্রার্থীদের হয়ে প্রচারে আসছেন আপ সুপ্রিমো

নৈহাটিতে তৃণমূলপন্থী ক্লাবে বসে ভোটার স্লিপ বিলি! BLO-কে হাতে নাতে ধরল বিজেপি

যাদবপুরে নাবালিকাকে দেড় বছর ধরে আটকে রেখে যৌন নিগ্রহ, ধৃত যুবক

‘২৫০ আসন পাবে তৃণমূল,’ প্রথম দফার ভোটের পরেই ভবিষ্যদ্বাণী ইউসুফ পাঠানের

পাঁশকুড়ায় ইভিএম বদলে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর, চাঞ্চল্য

ময়নায় ইভিএম মেশিন বুথ থেকে নিয়ে যাওয়ার সময় বিজেপির হামলা, ১০ জন তৃণমূল এজেন্ট আহত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ