দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

উত্তরবঙ্গের ভারী বৃষ্টি চলবে, দক্ষিণবঙ্গে সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে

নিজস্ব প্রতিনিধি: পরিস্থিতি এখন অনুকূলে। দক্ষিণবঙ্গে আগামী চার/পাঁচ দিনের মধ্যে ঢুকবে বর্ষা। ১৮ই জুন থেকে ২০ জুনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে বলে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের। শনিবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) অধিকর্তা হবিবুর রহমান এই খবর জানান ।তিনি বলেন, ভারতের মৌসম ভবন জানিয়েছে আগামী চার /পাঁচ দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু উত্তরবঙ্গের বাকি অংশ এবং দক্ষিণবঙ্গের কিছু অংশে ঢুকে পড়বে। অর্থাৎ মঙ্গলবার থেকে বৃহস্পতিবার এর মধ্যে আগামী সপ্তাহের মাঝামাঝি বর্ষা ঢোকার প্রবল সম্ভাবনা।শনিবার পশ্চিমের পাঁচ জেলাতে তাপপ্রবাহের পরিস্থিতি ছিল। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ,বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলায় তাপপ্রবাহ জারি ছিল। শনিবার দুপুরের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হবে।

বেশ কয়েক জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলাতে হতে পারে। সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।রবিবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ,বাঁকুড়া ,পশ্চিম বর্ধমান জেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। দক্ষিণবঙ্গের(South Bengal) সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়ের গতিবেগ ৪০ থেকে ৫০ কিলোমিটার এবং বৃষ্টির পরিমাণ আরো একটু বাড়বে। সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। তাপমাত্রা কমতে শুরু করবে। মেঘলা আকাশে বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ আরো একটু বাড়তে পারে। ফেয়ারলি ওয়াইড স্প্রেইড রেইন এর সম্ভাবনা দক্ষিণবঙ্গে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে।

উত্তরবঙ্গে(North Bengal) শনিবার অতিভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ার ,জলপাইগুড়ি ও কালিম্পং জেলায়। এই তিন জেলার কয়েক জায়গায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হওয়ার আশঙ্কা। দার্জিলিং, কোচবিহার জেলার কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া থাকবে।রবিবারেও আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা। কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলতে থাকবে।দার্জিলিং ও কালিম্পং এর পার্বত্য এলাকাতে ভারী বৃষ্টি সঙ্গে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা।

বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো বাতাস বইবে মালদা ,উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।সোমবার থেকে বুধবার দার্জিলিং ,কালিম্পং, আলিপুরদুয়ার ,কোচবিহার, জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। মালদা এবং দুই দিনাজপুরে ও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে।

Published by:

Share Link:

More Releted News:

বিজেপিকে রুখতে মমতার পাশে কেজরিওয়াল, তৃণমূলের প্রার্থীদের হয়ে প্রচারে আসছেন আপ সুপ্রিমো

নৈহাটিতে তৃণমূলপন্থী ক্লাবে বসে ভোটার স্লিপ বিলি! BLO-কে হাতে নাতে ধরল বিজেপি

যাদবপুরে নাবালিকাকে দেড় বছর ধরে আটকে রেখে যৌন নিগ্রহ, ধৃত যুবক

‘২৫০ আসন পাবে তৃণমূল,’ প্রথম দফার ভোটের পরেই ভবিষ্যদ্বাণী ইউসুফ পাঠানের

পাঁশকুড়ায় ইভিএম বদলে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর, চাঞ্চল্য

ময়নায় ইভিএম মেশিন বুথ থেকে নিয়ে যাওয়ার সময় বিজেপির হামলা, ১০ জন তৃণমূল এজেন্ট আহত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ