দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

উত্তরবঙ্গে প্রবল দুর্যোগ আরোও বাড়বে, দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকে শুরু হবে বৃষ্টি

নিজস্ব প্রতিনিধি: আগামী চার দিনের মধ্যে বর্ষা দক্ষিণবঙ্গে প্রবেশ করবে। বিহার থেকে অসম পর্যন্ত অক্ষরেখা রয়েছে এবং দক্ষিণা বাতাসে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর অনুকূল পরিবেশ তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে। সোমবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) সৌরিশ দাস এই খবর জানান। তিনি বলেন,উত্তরবঙ্গে দুর্যোগ দুর্ভোগ আরো বাড়বে। সিকিম সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যে প্রবল বৃষ্টির প্রভাব পড়বে। পার্বত্য ও সংলগ্ন জেলাগুলোতে ভারীথেকে অতিভারী বৃষ্টি চলবে। অতি বৃষ্টিতে দুর্যোগে দুর্ভোগ। আরো চার পাঁচ দিন প্রবল বৃষ্টি ও দুর্যোগ চলবে। ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। ওপরের দিকের পাঁচ জেলাতেই ভারী বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার(Coochbehar) জেলাতে ভারী বৃষ্টির সঙ্গে দমকা বাতাসের পূর্বাভাস জারি করা হয়েছে। সিকিম ভুটান সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে ব্যাপক বৃষ্টির প্রভাব পড়বে উত্তর বঙ্গের নদীগুলিতে।

অতিভারী বৃষ্টি আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, ও কোচবিহার জেলায় হবে। এই তিন জেলার কয়েক জায়গায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হওয়ার আশঙ্কা। দার্জিলিং, কালিম্পং জেলার কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া থাকবে।উত্তরবঙ্গে ভারী বৃষ্টিতে নদীগুলির জলস্তর অনেকটা বেড়ে যেতে পারে।পার্বত্য এলাকায় ধস এবং দৃশ্যমানতা কমে যেতে পারে। ট্রাফিক ব্যবস্থা বিপর্যস্ত হতে পারে। যানবাহন চলাচল ব্যাহত হতে পারে।নীচু এলাকা প্লাবিত হতে পারে। শস্যের ক্ষতি হতে পারে। কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হতে পারে।কলকাতায়(Kolkata) মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা প্রবল। বুধ ও বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড়ের পরিমাণ বাড়বে। সোমবার আংশিক মেঘলা আকাশ থাকবে। গরম আর আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই সোমবার রাতের দিকে স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গর(South Bengal) বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও দমকা ঝড়ো হাওয়া বইবে। ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পশ্চিমের জেলাগুলিতে।

পশ্চিমের জেলাগুলিতে বজ্রপাতের আশঙ্কা বেশি থাকবে আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায়। সোমবারও তাপপ্রবাহের পরিস্থিতি গরম অস্বস্তি পশ্চিমের কয়েক জেলায়। কলকাতা সহ সংলগ্ন এলাকাতে ও স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।মঙ্গলবার থেকে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। মেঘলা আকাশ হবে ও আবহাওয়ার পরিবর্তন হবে। বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গে। মঙ্গলবার প্রাক বর্ষার বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে। ফেয়ারলি ওয়াইড স্প্রেইড রেইন এর সম্ভাবনা দক্ষিণবঙ্গে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। বুধবার ও বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে।

Published by:

Share Link:

More Releted News:

বিজেপিকে রুখতে মমতার পাশে কেজরিওয়াল, তৃণমূলের প্রার্থীদের হয়ে প্রচারে আসছেন আপ সুপ্রিমো

নৈহাটিতে তৃণমূলপন্থী ক্লাবে বসে ভোটার স্লিপ বিলি! BLO-কে হাতে নাতে ধরল বিজেপি

যাদবপুরে নাবালিকাকে দেড় বছর ধরে আটকে রেখে যৌন নিগ্রহ, ধৃত যুবক

‘২৫০ আসন পাবে তৃণমূল,’ প্রথম দফার ভোটের পরেই ভবিষ্যদ্বাণী ইউসুফ পাঠানের

পাঁশকুড়ায় ইভিএম বদলে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর, চাঞ্চল্য

ময়নায় ইভিএম মেশিন বুথ থেকে নিয়ে যাওয়ার সময় বিজেপির হামলা, ১০ জন তৃণমূল এজেন্ট আহত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ