দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শনিবার শহরের তাপমাত্রা ৩৮ ডিগ্রিতে পৌঁছতে পারে, একাধিক জেলায় রয়েছে ঝড় -বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিনিধি: কলকাতা সহ দক্ষিণবঙ্গে গরম বেড়ে চলেছে। হাঁসফাঁস পরিস্থিতি। এরমধ্যে আলিপুর আবহাওয়া দফতর(Alipur Weather Office) জানিয়ে দিল কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আগামী এক ঘণ্টার মধ্যে বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলাতে। ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া এবং সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে। এর পাশাপাশি বিক্ষিপ্তভাবে বজ্রপাতের আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গের কিছু জেলায়। সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি সতর্কতা রয়েছে কলকাতার পাশের জেলা দক্ষিণ ২৪ পরগনাতে। একইসঙ্গে  উত্তর পশ্চিমের জেলাগুলিতে আগামী কয়েক দিন শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।

দক্ষিণবঙ্গের সব জেলাতেই মঙ্গলবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। শনিবারও গরম অস্বস্তিকর আবহাওয়া জারি থাকবে। শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গেও শনিবার থেকে তাপ প্রবাহের পরিস্থিতি তৈরি হবে। সেই সঙ্গে উত্তরবঙ্গে(North Bengal) ভারী বৃষ্টিপাতেরও সর্তকতা থাকছে। সোমবার পর্যন্ত গরম অস্বস্তি কর আবহাওয়া দক্ষিণবঙ্গের সব জেলাতে। তাপপ্রবাহ সোমবার পর্যন্ত থাকবে বজায় পুরুলিয়া, বাঁকুড়া ,পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলাতে। তবে উত্তর ২৪ পরগনা দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলাতে শনিবার কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। শনিবার রবিবারে তাপপ্রবাহর পরিস্থিতি মালদা ও দক্ষিণ দিনাজপুরে কিছু অংশে থাকবে। তবে উত্তরবঙ্গের দার্জিলিং সহ পাঁচ জেলাতে শনি ও রবিবার কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে ।সাময়িক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।

বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানা গেছে ,তাপমাত্রার সঙ্গে সঙ্গে জলীয় বাষ্পর কারণে অস্বস্তি বাড়ছে। বেলা যত বাড়বে গরমও অস্বস্তি তত বাড়বে। সপ্তাহের শেষে জলীয় বাষ্পক্র কমে শুকনো গরমের সম্ভাবনা থাকছে। শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস ।যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ২.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ . ৪ ডিগ্রী সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আদ্রতা ছিল ৪৬ থেকে ৯২শতাংশ পর্যন্ত। শনিবার এই তাপমাত্রা বেড়ে ৩৮ ডিগ্রির কাছাকাছি যেতে পারে।

Published by:

Share Link:

More Releted News:

‘২৫০ আসন পাবে তৃণমূল,’ প্রথম দফার ভোটের পরেই ভবিষ্যদ্বাণী ইউসুফ পাঠানের

পাঁশকুড়ায় ইভিএম বদলে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর, চাঞ্চল্য

ময়নায় ইভিএম মেশিন বুথ থেকে নিয়ে যাওয়ার সময় বিজেপির হামলা, ১০ জন তৃণমূল এজেন্ট আহত

শুভেন্দু’র অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হয়ে যাবে নির্বাচন শেষে দাবি তৃণমূল প্রার্থীর

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

জেলাশাসকের হস্তক্ষেপে ভোট দিতে পারলেন নন্দলাল বসুর নাতি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ