দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নিকোবর দ্বীপপুঞ্জে আগাম ঢুকে পড়েছে বর্ষা, বৃহস্পতিবার বিকেল থেকে বঙ্গে বদলাবে আবহাওয়া

নিজস্ব প্রতিনিধি: আগাম বর্ষা নিকোবর দ্বীপপুঞ্জে। ঢুকে পড়লো দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। নির্ধারিত দিনের পাঁচদিন আগেই মৌসুমী বায়ু নিকোবরে ঢুকে গেছে। মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত এই খবর জানান ।তিনি বলেন, ১৩ মে নিকোবর দ্বীপপুঞ্জের সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগর, দক্ষিণ আন্দামানসাগর এবং উত্তর আন্দামান সাগরের কিছু অংশে ঢুকে পড়ল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু।পরিস্থিতি অনুকূল ।আগামী তিন চার দিনের মধ্যে মৌসুমী বায়ু মধ্য বঙ্গোপসাগর, আন্দামান দ্বীপপুঞ্জে ঢুকে পড়বে ।উত্তরপ্রদেশ ও বিহার সংলগ্ন এলাকায় একটি ঘুনাবর্ত রয়েছে। এই ঘূর্ণাবর্তর দক্ষিণ ওড়িশা পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। ১৫ মে বৃহস্পতিবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে।

বিক্ষিপ্তভাবে তাপপ্রবাহ বইবে দক্ষিণবঙ্গে(South Bengal)। বৃহস্পতিবার বিকাল থেকে ঝড় – বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহ পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলাতে থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ ঝড় – বৃষ্টির আশঙ্কা দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪পরগনা, নদিয়া ,মুর্শিদাবাদ ,বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ,ঝাড়গ্রাম, পুরুলিয়া , ও বাঁকুড়াতে।

বৃহস্পতিবার এবং শুক্রবার কাল বৈশাখীর সতর্কতা বীরভূম, মুর্শিদাবাদ নদিয়া ,পূর্ব বর্ধমান ,পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ,পশ্চিম মেদিনীপুর ,পুরুলিয়া ,বাঁকুড়াতে। বজ্রপাত শিলাবৃষ্টির সঙ্গে ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।উত্তরবঙ্গে(North Bengal) মালদা ও সংলগ্ন এলাকায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকলেও তাপ প্রবাহের আর সম্ভাবনা নেই।

মঙ্গলবার অতিভারী বৃষ্টির সতর্কতা কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে রয়েছে। ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা। দার্জিলিং ,কালিম্পং জেলাতেও ভারী বৃষ্টির সতর্কতা জারি।শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং ,কালিম্পং, আলিপুরদুয়ার ,কোচবিহার, জলপাইগুড়ি জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর জেলাতে বজ্রবিদ্যুৎসহ হালকা – মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝড় হাওয়া বইবে।

Published by:

Share Link:

More Releted News:

‘২৫০ আসন পাবে তৃণমূল,’ প্রথম দফার ভোটের পরেই ভবিষ্যদ্বাণী ইউসুফ পাঠানের

পাঁশকুড়ায় ইভিএম বদলে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর, চাঞ্চল্য

ময়নায় ইভিএম মেশিন বুথ থেকে নিয়ে যাওয়ার সময় বিজেপির হামলা, ১০ জন তৃণমূল এজেন্ট আহত

শুভেন্দু’র অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হয়ে যাবে নির্বাচন শেষে দাবি তৃণমূল প্রার্থীর

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

জেলাশাসকের হস্তক্ষেপে ভোট দিতে পারলেন নন্দলাল বসুর নাতি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ