চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফের নিম্নচাপের জেরে বঙ্গে ঘনিয়ে আসছে দুর্যোগ, সমুদ্রে যেতে মানা মৎস্যজীবীদের

নিজস্ব প্রতিনিধি: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এটি উত্তর ওড়িশা ও বাংলার উপকূলে অবস্থান করেছে। আলিপুর আবহাওয়া দফতরের (Alipur Weather Office)আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য রবিবার এই খবর জানান ।তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টায় এই এলাকায় নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা। একইসঙ্গে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। এই সিস্টেমের প্রভাবে ভারি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি দক্ষিণবঙ্গে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে। বজ্র- বিদ্যুৎসহ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা সব জেলাতে।রবিবার দক্ষিণবঙ্গের(South Bengal) দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। কলকাতা(Kolkata) সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা। সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা। অতিভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিম মেদিনীপুরে।

বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে ছয় জেলাতে। বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ চব্বিশ পরগনা এবং পশ্চিম বর্ধমান জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। মঙ্গলবার পাঁচ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে নদিয়া, মুর্শিদাবাদ ,বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে।বুধবারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি বেশি হবে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম ,উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে।উত্তরবঙ্গের (North Bengal)ওপরের দিকের পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে।

সোমবার দার্জিলিং, কালিম্পং ,জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা। বাকি জেলাতেও বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস।মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি ,মালদা ,উত্তর দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা।নিম্নচাপ তৈরি হচ্ছে। সমুদ্র উত্তাল থাকবে। এই কারণে আগামী ২৪ ঘন্টায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বাংলা ও উড়িষ্যার মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গে ভারী বৃষ্টি হবে। নদীর জলস্তর বৃদ্ধির সম্ভাবনা। নিচু এলাকা প্লাবিত হতে পারে। ট্রাফিক মুভমেন্ট স্লো হতে পারে। অর্থাৎ নিম্নচাপের জেরে আগামী সপ্তাহে বঙ্গে ঘনিয়ে আসছে দুর্যোগ।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার ভোটের আগে ঝড়ল রক্ত, বাম কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

মঙ্গলে শহরে ইডির হানার সম্ভাবনা, টার্গেট দক্ষিণ কলকাতার হেভিওয়েট তৃণমূল প্রার্থী!

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

‘মিনি পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে থানা ঘেরাও বিজেপির, পুলিশের লাঠিচার্জে জখম প্রার্থী

‘জাহাজ বাড়ির মালিক’ সুফিয়ানের জামাই তথা নন্দীগ্রাম আন্দোলনের নেতা আটক, বিক্ষোভ তৃণমূলের

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ