রবি ও সোমবার রাজ্যে হবে বজ্র বিদ্যুৎ সহ শিলা বৃষ্টি, বইবে ঝড়ো হাওয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী চার-পাঁচ দিন গোটা বঙ্গে ঝড় বৃষ্টি চলবে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত শিলাবৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলায়। শিলা বৃষ্টি যখন হবে তখন ঘন্টায়৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে। উত্তরবঙ্গে (North Bengal)রবি ও সোমবার শিলাবৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জেলায়। শনিবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) অধিকর্তা গণেশ কুমার দাস এই খবর জানান। তিনি বলেন,এই মুহূর্তে আমাদের রিজিয়নে যদি বলা যায় একটি অক্ষরেখা রয়েছে। যার অবস্থান হচ্ছে সিকিম নর্থ বেঙ্গল থেকে নর্থ ছত্রিশগড় পর্যন্ত এক ক্রস বিহার এবং ঝাড়খন্ড(Jharkhand) এলাকায়।

এর ফলে কিছু মোয়াশচার আমাদের রিজিনে ঢুকছে। তার ফলে থান্ডার স্টর্ম অ্যাক্টিভিটি আমাদের রাজ্যে হওয়ার সম্ভাবনা থাকছে। নর্থ বেঙ্গল এবং সাউথ বেঙ্গল দুই জেলাতেই আগামী চার থেকে পাঁচ দিন আমাদের রিজেনে এই ওয়েদার অ্যাক্টিভ থাকবে। প্রত্যেকদিন সাউথ বেঙ্গল এবং নর্থবেঙ্গলে কোন না কোন জেলাতে থান্ডার স্ট্রম অ্যাক্টিভিটি থাকবে। তার সঙ্গে শিলাবৃষ্টিরও সম্ভাবনা থাকছে। সাউথ বেঙ্গলে চান্সেস রয়েছে ।আজকে শিলাবৃষ্টি বীরভূম ,মুর্শিদাবাদ, বাঁকুড়া, ওয়েস্ট বর্ধমান এই জেলাগুলিতে হতে পারে।শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে আজ কাল এবং পরশু। তার সাথে থাকবে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ।নর্থ বেঙ্গলে(North Bengal) আজ এবং আগামীকাল শিলাবৃষ্টি এবং ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং কালিংপং এবং আলিপুরদুয়ার এই জেলাগুলোতে। এই পরিস্থিতি ৩মে অবধি থাকবে।

কলকাতার ক্ষেত্রে আংশিক মেঘলা আকাশ এবং দিনের বেলায় ডিসকমপোর্ট ওয়েদার থাকবে আজ এবং আগামীকাল। কিন্তু আফটার নুন থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির একটি চান্সেস রয়েছে। কলকাতার ক্ষেত্রে তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি থেকে ৩৬ ডিগ্রি কাছাকাছি। কাল ৩৫ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা থাকছে এবং পরশুদিন সোমবার ক্লাউডিংটা বেড়ে যাবে । তাই বৃষ্টির সম্ভাবনা ও বাড়বে । তার ফলে তাপমাত্রা দু-এক ডিগ্রি কমবে । এই মুহূর্তে হিট ওয়েব কোন পরিস্থিতি নেই। কলকাতার ক্ষেত্রে বৃষ্টি ৩০% ঘাটতি রয়েছে বলে গনেশ বাবু জানান।

মহরমের অনুষ্ঠান নিয়ে বিতর্ক, টিভি চ্যানেলের লাইসেন্স বাতিল করল শাহবাজ সরকার

বিধানসভায় পাস হল OBC সংরক্ষণ সংশোধনী বিল

ফ্রিজ অ্যাকাউন্ট মামলায় হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ কালীঘাট তৃণমূলের, মঙ্গলে শুনানির সম্ভাবনা

সকাল থেকে বন্ধ ২৩৯ রুটের বাস, ভোগান্তির মুখে যাত্রীরা, কারণ কী?

অনাগত সন্তানের DNA পরীক্ষার দাবি স্বামীর, অভিমানে আত্মঘাতী গর্ভবতী গৃহবধূ

চম্পত রাইয়ের জবানবন্দি রেকর্ড, রাম মন্দির নিয়ে সামনে আসবে বড় কোনও তথ্য?

কলকাতা হাইকোর্টে ফের ধাক্কা অভিষেকের, বিদেশযাত্রা মামলায় দ্রুত শুনানির আর্জি খারিজ

মহাসমারোহে মায়াপুরের রাজাপুর জগন্নাথ মন্দিরে পালিত হল স্নানযাত্রা

বন্দরে ববির ‘ডান হাত’ শামস ইকবাল গ্রেফতার, এবার ফিরহাদের পালা?

আফগানিস্তানের মাটিতে হামলা চালিয়ে ২৯ জঙ্গিকে নিকেশ করল পাকিস্তানি সেনা

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

‘রাহুল গান্ধির সচিব বলছি..’ হরিয়ানার কংগ্রেস নেতার থেকে ১০ লক্ষ হাতিয়ে নিল ঠগ

ফোর্ট উইলিয়ামের সামনে দুর্ঘটনার কবলে পুলকার, জখম ৩ পড়ুয়া-সহ চালক

উত্তরে বাড়বে দুর্যোগ, দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা