কলকাতা হাইকোর্টে বাংলার কেরোসিন জয়, ধাক্কা খেল কেন্দ্র

কেন্দ্রের সিদ্ধান্তের সঙ্গে সহমত হয়নি হাইকোর্ট। তাইনির্দেশ, নির্দিষ্ট বণ্টন নীতি তৈরি না-হওয়া পর্যন্ত বাংলাকে আগের মতোই কেরোসিন দিতে হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: লোকসভা নির্বাচনের(General Election 2024) জন্য এদিন অর্থাৎ মার্চ মাসের প্রথম দিন থেকেই বাংলায়(Bengal) সভা করা শুরু করে দিচ্ছেন বিজেপির হৃদযন্ত্র তথা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। লক্ষ্য ২৪’র ভোটে বাংলা থেকে ৩৫জন সাংসদকে দিল্লি নিয়ে যাওয়া। আর সেই সফর শুরুর মুখেই কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা খেয়ে গেল নরেন্দ্র মোদির সরকার। কোনও নির্দিষ্ট নীতি ছাড়াই বাংলার জন্য কেরোসিনের(Kerosene) বরাদ্দ হঠাৎ করে কমিয়ে দিয়েছে মোদি সরকার। কিন্তু তাঁদের এই সিদ্ধান্তের সঙ্গে সহমত হয়নি কলকাতা হাইকোর্ট(Calcutta High Court)। তাঁদের সাফ নির্দেশ, নির্দিষ্ট বণ্টন নীতি তৈরি না-হওয়া পর্যন্ত বাংলাকে আগের নির্দিষ্ট বরাদ্দ মতোই কেরোসিন দিতে হবে। গত ফেব্রুয়ারিতে বাংলাকে যতটা কম কেরোসিন দেওয়া হয়েছে তা পুষিয়ে দিতে হবে আগামী ১ সপ্তাহের মধ্যে। উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসে বাংলার ভাগে ৫৮,৬৬৮ কিলোলিটার কেরোসিন তেল বরাদ্দ ছিল। কিন্তু মোদি সরকার সেই জায়গায় দিয়েছিল মাত্র ১৪,৩০৪ কিলোলিটার। অর্থাৎ আগামী ১ সপ্তাহের মধ্যে কেন্দ্রকে ৪৪,৩৬৪ কিলোলিটার কেরোসিন তেল পাঠাতে হবে বাংলার জন্য।

কেরোসিন বরাদ্দ সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি বিভাস পট্টনায়েকের ৩১ জানুয়ারির রায়ের পর কেন্দ্রীয় পেট্রলিয়াম মন্ত্রক ফেব্রুয়ারি থেকে বাংলার জন্য কেরোসিনের বরাদ্দ কমিয়ে দেয়। কিন্তু ঘটনা হচ্ছে, সেই রায়ে এটা স্পষ্ট বলে দেওয়া হয়েছিল, কেরোসিনের বরাদ্দ নির্ধারণ করার জন্য কেন্দ্রকে নির্দিষ্ট নীতি তৈরি করতে হবে। কিন্তু কেন্দ্র সরকার সেই নির্দিষ্ট নীতি তৈরি না করেই বাংলার জন্য কেরোসিনের বরাদ্দ কমিয়ে দেয়। তার জেরে রাজ্যের কেরোসিন এজেন্টদের সংগঠন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আপিল করে। সেই মামলাতেই কলকাতা হাইকোর্টের বিচারপতি উদয় কুমার ও বিচারপতি সোমেন সেনের বেঞ্চ অন্তর্বর্তী নির্দেশ দিয়ে জানিয়ে দেন, বণ্টন নীতি তৈরি না-হওয়া পর্যন্ত আগের নির্দিষ্ট বরাদ্দ মতোই কেন্দ্রকে কেরোসিন সরবরাহ করতে হবে। ফেব্রুয়ারিতে বাংলাকে যতটা কম কেরোসিন তেল দেওয়া হয়েছে তা পুষিয়ে দিতে হবে আগামী ১ সপ্তাহের মধ্যে। এই পরিস্থিতিতে কেন্দ্র ফের কেরোসিনের দাম বাড়াবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কেরোসিন ডিলারদের সংগঠন।

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার

প্রতিদিন ১৬০ টাকা করে সঞ্চয় করলে মিলতে পারে আজীবন বছরে ১ লক্ষ টাকার পেনশন

শরীরে বেলাগাম চর্বি বাড়ছে? অবহেলা করলেই চরম বিপদে পড়বেন

অপারেশন সিঁদুরের সময়ে S-400-এর অবস্থান জানতে গুপ্তচর পাঠিয়েছিল পাকিস্তান, দাবি প্রাক্তন বায়ুসেনা কর্তার

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার

Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব