সোনাগাছিতে ফিরছে ভাইফোঁটা! যাবেন মদন, ভাস্বর, দেবাশিষ

রাজ্যের বৃহত্তম যৌনপল্লি সোনাগাছিতে দুর্বার মহিলা সমন্বয় কমিটির উদ্যোগে প্রতিবছরই বেশ ঘটা করে ভাইফোঁটা পালন করা হয়। সেই সঙ্গে আরও একটা উদ্দেশ্য কাজ করে সেই আয়োজনের পিছনে আর তা হল, সমাজকে এই বার্তা দেওয়া যে ওই মহিলা যৌনকর্মীরা সমাজেরই অংশ। তাই তাঁদের ব্রাত্য করে দেওয়া উচিত নয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যম দুয়ারে পড়ল কাঁটা।’ যুগ যুগ ধরে ভাইফোঁটার দিন দাদা আর ভাইদের কপালে ফোঁটা দিয়ে এই কথাগুলোই বলে আসছেন দিদি বা বোনেরা। সেই সামাজিক উৎসবের পরিসর থেকে এখনও অনেকটাই বিচ্ছিন্ন রয়ে গিয়েছেন রাজ্যের মহিলা যৌনকর্মীরা। কেননা সমাজ এখনও তাঁদের গ্রহণ করতে নারাজ। তাই নিজের দাদা-ভাইয়েরা হোক কী পাতানো দাদা-ভাইয়েরা, কাউকেই আর ফোঁটা দিতে পারেন না বাংলার বেশির ভাগ মহিলা যৌনকর্মীরা। তবে রাজ্যের বৃহত্তম যৌনপল্লি সোনাগাছিতে ছবিটা কিছুটা ভিন্ন। সেখানে দুর্বার মহিলা সমন্বয় কমিটির উদ্যোগে ২০০৪ সাল প্রতিবছরই বেশ ঘটা করে ভাইফোঁটা পালন করা হয় মহিলা যৌনকর্মীদের কথা ভেবেই। সেই সঙ্গে আরও একটা উদ্দেশ্য কাজ করে সেই আয়োজনের পিছনে আর তা হল, সমাজকে এই বার্তা দেওয়া যে ওই মহিলা যৌনকর্মীরা সমাজেরই অংশ। তাই তাঁদের ব্রাত্য করে দেওয়া উচিত নয়। গত কয়েক বছর নানা কারনে সেই ভাইফোঁটা বন্ধ ছিল সোনাগাছিতে। কিন্তু খুশির খবর এটাই একুশের উৎসবের মাঝে সোনাগাছিতে আবারও ফিরছে সেই ভাইফোঁটা।

দুর্বার মহিলা সমন্বয় কমিটির তরফে জানা গিয়েছে, গত বছর কোভিড আবহে ভাইফোঁটার আয়োজন করা যায়নি। ২০১৯ সালে অনেকেই নিজ নিজ কাজে একটু ব্যস্ত ছিলেন। তাই সেই বছরও আয়োজন হয়নি এই অনুষ্ঠানের। কিন্তু এইবছর থেকে আবারও তা ফিরিয়ে আনা হচ্ছে। এবারে আবার দুইদিন ধরে এই অনুষ্ঠান চলবে। যার যে দিন সুবিধা তিনি সে দিন ফোঁটা দেবেন বা নেবেন। শুক্র ও শনিবার দু’দিন ধরে চলবে সোনাগাছির যৌনকর্মীদের ভাইফোঁটা। তবে মূল অনুষ্ঠান অবশ্যই শনিবার সকালেই। সেদিন সকাল থেকেই নীলমণি মিত্র স্ট্রিটে দুর্বারের যে কার্যালয় রয়েছে সেখানেই ভাইফোঁটার অনুষ্ঠান আয়োজিত হবে। শুক্রবারের অনুষ্ঠানও সেখানেই হবে। আর এবার সোনাগাছিতে ফোঁটা নিতে হাজির হবেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কামারহাটির বিধায়ক মদন মিত্র, রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমার, অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়েরা। এছাড়া এখানে এমন মানুষদের আমন্ত্রণও জানানো হবে যারা সারা বছর বিপদে আপদে সোনাগাছির মানুষদের পাশে থাকেন। এদের সবাইকে ফোঁটা দেবেন সোনাগাছির মহিলা যৌনকর্মীরা।

তবে শুধু ফোঁটা নয়। সেখানে থাকছে কিঞ্চিত মিষ্টিমুখেরও আয়োজন। যারা ফোঁটা নেবেন আর দেবেন তাঁদের সকলের জন্যই থাকছে পাঁচ রকমের মিষ্টি, একটা নোনতা খাবার আর কফি। সেই সঙ্গে থাকছে উপহারও। সোনাগাছির যৌনকর্মীদের সন্তানদের জন্য থাকছে পাজামা-পাঞ্জাবি উপহার। আর অতিথিরা অনেকেই যারা ফোঁটা দেবেন তাঁদের জন্য উপহার নিয়ে আসবেন।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6