ভবানীপুরের দেওয়াল জুড়ে মমতা, তৃণমূলকর্মীদের খোঁচা বিপরীত প্রার্থী সার্কাস দেখাবেন

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করে বিরোধী দলগুলি। যদিও আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিরোধীরা। সেখানে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে পাঠিয়ে দেয় বিরোধীদের। এই আবহে হটস্পট বিধানসভা কেন্দ্র ‘‌ভবানীপুর’‌ জুড়ে শুরু হয়ে গেল দেওয়াল লিখন। যেখানে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী। এটা তাঁর গড় বলেই পরিচিত। সেখানে তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে আসছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আবার সঙ্গে হেরে যাওয়ার ভয়ও কাজ করছে। তাই তিনি দুটি কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন।

এদিকে শুভেন্দু ভবানীপুর বিধানসভা কেন্দ্রে পরাজয়ের ভয়ে নন্দীগ্রামেও প্রার্থী হয়েছেন। এই আবহে আজ বুধবার থেকে দেওয়াল লেখা শুরু হয়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেস কর্মীরা বিপুল উৎসাহে দেওয়াল লিখতে শুরু করে দিয়েছেন। কদিন আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভা থেকে নিজেই নিজের নাম প্রার্থী হিসাবে ঘোষণা করে ছিলেন। আর বলেছিলেন, ‘‌একটা ভোট হলেও ভবানীপুরে আমিই জিতব।’‌ সেখানে বিজেপির পক্ষ থেকে হঠাৎ ঘোষণা করে দেওয়া হয় তাদের ভবানীপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী শুভেন্দু অধিকারী। আর গতকাল দলের প্রার্থী তালিকা ঘোষণা করার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যয়ী মন্তব্য, ‘‌আমরাই জিতব। সেই বিশ্বাস আমাদের আছে। কারণ, আমরা বিজেপির মতো নই। সারাবছরই তৃণমূল মানুষের পাশে থাকে। যা যা করার দরকার ছিল, আমরা তা করেছি। ১০০টিরও বেশি প্রকল্প রূপায়ণ করেছি। আর বিজেপি নেতারা শুধু নির্বাচনের সময় আসে, টাকা খরচ করে। বিজেপি যত বেশি বাংলাকে টার্গেট করবে, বাংলার মানুষ তত বেশি ওদের জবাব দেবে।’‌

অন্যদিকে আর আজ শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখন। আর দেওয়াল লেখার সময়ই তৃণমূল কংগ্রেস কর্মীরা শুভেন্দু সম্পর্কে বললেন, ‘‌শুভেন্দু অধিকারী নপুংসক। কয়েকদিনের জন্য এখানে সার্কাস দেখাতে এসেছেন।’‌ এই কথা বলার পরই সেখানে ওঠে হাসির রোল। এখানে দেখা গেল, তৃণমূল কংগ্রেস কর্মীরা অত্যন্ত আত্মবিশ্বাসী। তবে শুভেন্দু অধিকারী বা বিজেপি কর্মীদের সেভাবে দেখা মেলেনি। একুশের বিধানসভা নির্বাচনে শুভেন্দুর বিরুদ্ধে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে প্রার্থী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু গণনার সময়ই ঘটে অদ্ভূত কাণ্ড। প্রথমে ঘোষণা করা হয় জয়ী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই লোডশেডিং হয়ে যায়। তাই দ্বিতীয়বার গণনা হয়। তখন ঘোষণা করা হয় জয়ী শুভেন্দু অধিকারী।

তাছাড়া এই ঘটনা নিয়ে মামলা পর্যন্ত হয় আদালতে। সুতরাং শুভেন্দু সেখানে সামান্য ভোটে জয়ী হলেও বিতর্ক রয়ে গিয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় তখন ভবানীপুর থেকে দাঁড়িয়ে জয়ী হন। এবার পরিস্থিতি বদলে গিয়েছে। তাই শুভেন্দু অধিকারীর একদা ঘনিষ্ঠ পবিত্র কর’‌কে নন্দীগ্রামে প্রার্থী করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের এই পদক্ষেপ কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো বলে মনে করা হচ্ছে। এবারও ভবানীপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এবার শুভেন্দুর কাছে এই নির্বাচন বেশ চাপের।

মাদক পাচারের অভিযোগে জনপ্রিয় টিভি সঞ্চালিকাকে মৃত্যুদণ্ডের নির্দেশ আদালতের

ঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে বৃদ্ধের দেহ, কাছেই ঝোপে স্ত্রী! কোচবিহারে জোড়া ‘খুনে’ চাঞ্চল্য

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেফতার ২

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি

কাজের খোঁজে ওড়িশায় পা রাখতেই অপহরণ! মুক্তিপণ চেয়ে ফোন, গ্রেফতার ২

সারা খলিফা-সহ মোট ১১ জনকে মৃত্যুদণ্ড

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

‘স্বামী অসুস্থ’ বলে ডেকে নির্জন বাংলোয় মহিলাকে গণধর্ষণের অভিযোগ, কোথায় ঘটল?

সাউথ সিটি, অ্যাক্রোপলিস, সিটি সেন্টার-সহ কলকাতার ৪ বড় শপিং মলে খাদ্য দফতরের হানা

জম্মু-কাশ্মীর ও লাদাখকে মানচিত্রে রাখতেই হবে, রাষ্ট্রসঙ্ঘকে সতর্ক করল ভারত