সরকারি সম্পত্তি নষ্ট’র অভিযোগে চাকরিহারাদের নামে মামলা দায়ের করল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চাকরিহারাদের বিক্ষোভে ধুন্ধুমার হয়ে উঠেছে বিকাশ ভবন। বৃহস্পতিবার নিজ কাজে বিকাশ ভবনে গিয়ে তৃণমূল কাউন্সিলর সব্যসাচী দত্ত বিভোভকারীদের হাতে আক্রান্ত হন। শুক্রবারও রাজ্য জুড়ে পালিত হচ্ছে ধিক্কার কর্মসূচি। সরকারি সম্পত্তি নষ্ট করা, সরকারি কর্মচারীদের কাজে বাধা দান সহ একাধিক ধারায় চাকরি হারা শিক্ষকদের বিরুদ্ধে মামলা রুজু করল বিধান নগর পুলিশ।

বৃহস্পতিবার আন্দোলনকারী চাকরিহারা শিক্ষকরা রীতিমতো গেট ভেঙে বিকাশ ভবনের মধ্যে প্রবেশ করেন। গভীর রাত পর্যন্ত বিকাশ ভবনের কর্মচারী এবং সেখানে বিভিন্ন কাজে আসা সাধারণ মানুষকে আটকে রাখা হয়। সব মিলিয়ে বিধান নগর পুলিশের পক্ষ থেকে শিক্ষকদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে।

‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের’ সদস্যরা বৃহস্পতিবার বেলা ১২টা থেকে বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছিলেন। সারাদিন বিক্ষোভের পর চাকরিহারারা রাতভর বিকাশ ভবনের সামনে অবস্থান করেছিলেন। তাঁরা আন্দোলন করে জানান, যতক্ষণ না পর্যন্ত তাঁদের দাবি মেনে নেওয়া হবে ততক্ষণ বিক্ষোভ তোলা হবে না। কিন্তু রাত পোহানোর পরেও চাকরিহারারা বিক্ষোভ চালিয়ে যান। এমনকী, পুলিশ বিকাশ ভবন চত্বর যে ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছিল তাও ভাঙার চেষ্টা করে চাকরিহারাদের একাংশ।

সুপ্রিম কোর্টের নির্দেশে, এসএসসি’র ২০১৬ সালের প্যানেলে দুর্নীতির খবর পাওয়ায় প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা চাকরিচ্যুত হন। এই বিষয় আদালত জানায়, যাঁদের চাকরি বাতিল করা হয়েছে তাঁদের জন্য নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করবে কমিশন। এই দুর্নীতির বিষয় সামনে আসতেই বহু ‘যোগ্য’ শিক্ষক এবং শিক্ষাকর্মীরও চাকরি হারিয়েছেন। সেই সমস্ত ‘যোগ্য’রাই এই আন্দোলনে অংশগ্রহণ করেন।

নদীর বুকে বিশ্বযুদ্ধের হাতিয়ার! দামোদর থেকে মর্টার শেল উদ্ধারে হুলস্থুল সোনামুখীতে

বিরাট সংখ্যায় কর্মী ছাঁটাইয়ের পথে Samsung, ১০০ জন পদস্থ কর্তাকে পদত্যাগের নির্দেশ

নাদিমুলের ৬০ কোটির লেনদেনে হাওয়ালা যোগ? ২৪ ঘণ্টা তল্লাশির পর বেরল ইডি

‘১০ বছর পিছিয়ে গিয়েছে পাকিস্তান ক্রিকেট’, বোমা ফাটালেন কিংবদন্তি পাক পেসার

‘পুজোয় যে যা খুশি খাবেন ‘, ধীরেন্দ্রর ফতোয়ার বিরুদ্ধে গর্জন দিলীপ ঘোষের

স্কুলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ১৩ বছরের পড়ুয়ার, শৌচাগার থেকে উদ্ধার দেহ

মঙ্গলেও ভিজবে কলকাতা, ভারী বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গের তিন জেলায়

 মঙ্গলবার একদিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

গভীর রাতে সুইমিং পুলে কিশোরীর দেহ উদ্ধার, মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য

মহিলা কর্মীদের দায়িত্ব থেকে সরানোর অভিযোগ, BAPS সফরের পর বন্ধ আইফেল টাওয়ার

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার